ঢাকাশুক্রবার , ৬ অক্টোবর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে চুরি যাওয়া ১৭টি বাইসাইকেল উদ্ধারঃ গ্রেফতার-৫

Link Copied!

সদর উপজেলায় জগন্নাথপুর ইউনিয়নের একটি বাড়ি থেকে চুরি যাওয়া ১৭টি বাইসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাতে সদর থানা পুলিশের পক্ষ থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার জগন্নাথপুর আদর্শ কলোনির রমজান আলী, একই এলাকার হারুন, মোঃ সুমন, গোয়ালপাড়া মহল্লার জীবন ও সাগর। এ ঘটনায় মোঃ আল মামুন নামে এক ব্যক্তি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সদর উপজেলার গিলাবাড়ী এলাকায় কৃষি জমিতে আগাছা পরিষ্কার করছিলেন কৃষক ও মামলার বাদী আল মামুন। এ সময় তার বাইসাইকেলটি রাস্তার ধারে রাখা ছিল। কিছুক্ষুণ পর রমজান ও হারুন নামে দুই ব্যক্তি সাইকেলটি নিয়ে যেতে থাকে। পরে তাদের ধাওয়া দিলে হারুন সাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে গেলেও রমজান আলী ধরা পরে। তাকে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় জগন্নাথপুর ইউনিয়নের বাহাদুরপাড়া এলাকার সুমনের বাড়িতে সাইকেলটি রাখা আছে। পরে তার দেয়া তথ্য মতে চেয়ারম্যান ও স্থানীয়দের নিয়ে সুমনের বাড়িতে তল্লাশি করলে একে একে বের হয় আরও ১৭টি চুরি যাওয়া সাইকেল।সদর থানার অফিসার ইনচার্জ মোঃফিরোজ কবির বলেন, গ্রেফতারকৃত সুমন চোর চক্রের সদস্যদের কাছ থেকে বাইসাইকেলগুলো কিনে পরে বিভিন্ন হাট বাজারে বিক্রি করে দিত। সুমন ও রমজানকে জিজ্ঞাসাবাদ করে রাতে এ চক্রের আরও তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।