ঢাকারবিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কলকাতায় ফল ও ফুলের দাম আগুন। ক্রেতারা বিপাকে,,

কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায় :
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

আজ ১৭ ই সেপ্টেম্বর রবিবার, রাত পোহালেই মেতে উঠবে বিভিন্ন কল কারখানা থেকে শুরু করে রাস্তার মোড়ে মোড়ে বিশ্বকর্মা পুজোয় , আর তারি তোর জোর ও কেনাকাটায় বাজারে বাজারে,কিন্তু ক্রেতারা বাজারে গিয়ে মাথায় হাত দিলেন ,কারণ যেমন প্রতিমার দাম, তেমনি ফল ও ফুলের দাম, কোন কিছুই কম না, বাজেট করে গেলেও বাজারে গিয়ে মুশকিলে পড়ছেন, যেমন ফুলের দাম প্রচুর পরিমাণে বেড়েছে ,তেমনি বিভিন্ন ফলের, আর তার সাথে সাথে প্রতিমা তো আছেই।এক ক্রেতা জানালেন, প্রতিবারই বাজারে এসে যখন জিনিস কিনতে যাই দেখি লাগাম ছাড়া দাম, যে প্রতিমা আগের বছর নিয়ে যাচ্ছি ২২০০ টাকায়, সেই প্রতিমা এবারে নীতি এসে দেখি ৭ থেকে ৮০০ টাকা বেড়ে গেছে বিক্রেতারা কমাচ্ছেন না দাম, তেমনি ফুলের দোকানে গিয়ে গাঁদা ফুলের মালা কিনতে গিয়ে একই অবস্থা হল একটা মালা ৪০ টাকা দাম।, ফল ১০০ টাকা থেকে দেড়শ টাকা কেজি, বললেন বুঝতেই পারছেন আমরা যে বাজেট করে এসেছি তার থেকে অনেক বেশি বাজেট দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু আমাদের করার নাই কারণ বিশ্বকর্মা কে বাড়িতে নিয়ে যেতে হবে,। তেমনি আরেক গ্যারেজের কর্মচারী জানালেন, কি আর বলব ,প্রতিমা কিনতে এসে অসুবিধায় পড়ে গেলাম ,কারণ যে প্রতিমা আগের বৎসর পাঁচ হাজার টাকা দিয়ে কিনেছি, সেই প্রতিমা সাড়ে ছয় হাজার টাকার নিচে দিতে চাইছেন না, বিক্রেতারা বললেন আমাদের কিছু করার নেই। দেখতেই তো পারছেন জিনিসের দাম কিভাবে বেড়েছে ,লেবারের দাম কিভাবে বেড়েছে,

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।