ঢাকাবুধবার , ৩০ আগস্ট ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

অবাক লাগে বিএনপির মুখে যখন গণতন্ত্রের কথা শুনি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট :
আগস্ট ৩০, ২০২৩ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

আজকে আমার অবাক লাগে যখন বিএনপির মুখে গণতন্ত্রের কথা শুনি। যাদের রাজনীতির শুরু ষড়যন্ত্রের মধ্য দিয়ে, যাদের রাজনীতি হত্যা-খুনকে পুঁজি করে তাদের মুখ থেকে গণতন্ত্রের কথা শুনতে হয়। বিএনপির মুখে আর যাই হোক গণতন্ত্রের বুলি শোভা পায় না বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।শেখ হাসিনা বলেন, উর্দি পড়ে যারা রাজনৈতিক দল গঠন করেছেন, স্বাধীনতার বিপক্ষে যাদের অবস্থান তাদের দলের নেতাদের মুখ থেকে গণতন্ত্রের কথা শুনতে হয়। তাদেরই পক্ষে আজ বিদেশিদের কেউ কেউ ওকালতি করছেন। প্রধানমন্ত্রী বলেন, পদলেহন করবে বাংলাদেশে এমন সরকার চায় কিছু মোড়ল। ইউক্রেন তাদের বন্ধু ভেবেছিল, এখন তারা বুঝতে পারছে। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ সচেতন। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। জনগণ আবারও আওয়ামী লীগ ভোট দিয়ে নির্বাচিত করবে।১৫ আগস্ট জন্মদিন পালনের সমালোচনা করে সরকার প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া বেঈমান ও বিশ্বাসঘাতক বলে ১৫ আগস্ট জন্মদিন পালন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।