ঢাকামঙ্গলবার , ২২ আগস্ট ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়েছিল : ডেপুটি স্পিকার

পাবনা প্রতিনিধি :
আগস্ট ২২, ২০২৩ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি-জামায়াত সরকার আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা চালিয়েছিল বললেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি । তিনি বলেন, ‘গ্রেনেড হামলার পর উপর্যুপরি গুলি করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। এতেই প্রমাণিত হয় এটি ছিল শেখ হাসিনাকে হত্যার নীল নকশা’। আগস্ট মাস বাঙালি জাতির রক্তক্ষরণের মাস উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, ১৫ আগস্টের হত্যাকান্ডের ধারাবাহিকতায় সংগঠিত হয় ২১ আগস্টের গ্রেনেড হামলা।ডেপুটি স্পিকার আজ মঙ্গলবার পাবনা জেলার বেড়া উপজেলার কৈটোলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বালিকা বিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।শামসুল হক টুকু বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে একটি গোষ্ঠী এদেশে পাকিস্তানী সরকার কায়েম করতে চেয়েছিল। তারা এদেশের উন্নয়নকে পেছনে নিয়ে যেতে চেয়েছিলো। কিন্তু শেখ হাসিনা অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে দেশে ফিরে এলেন। এদেশের মাটিতেই জাতির পিতা হত্যার বিচার করলেন । এদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে দিন রাত কাজ করে যাচ্ছেন তিনি।এরআগে ডেপুটি স্পিকার হাঁটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে চাল বিতরণ করেন।কৈটোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু সামা মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।