ঢাকারবিবার , ১৩ আগস্ট ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

চিংড়ী ঘেরের বাসা থেকে তালার যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

তালা(সাতক্ষীরা) প্রতিনিধি :
আগস্ট ১৩, ২০২৩ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলার সীমান্তবর্তী ডুমুরিায়ার একটি চিংড়ী ঘেরের বাসা থেকে রনি তালুকদার (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। রনি তালুকদার উপজেলার তালা সদর ইউনিয়নের জেয়ালা নলতা গ্রামের রশিদ তালুকদারের ছেলে। ঘটনাটি শনিবার (১২আগষ্ট) দুপুর আড়াইটার দিকে ডুমুরিয়া উপজেলার খলিশাবুনিয়া এলাকায় ঘটেছে। এঘটনায় তালা থানায় একটি অপমৃত্যু মামলা বয়েছে।যার মামলা নাং ২১/২৩। থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার দুপুর আড়াইটার দিকে স্থানীয়রা তাকে ডুমুরিয়া উপজেলার খলিশাবুনিয়ায় ঘেরের বাসায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রæত খবরটি তার পরিবারের কাছে পৌছালে নিহতের ভাইসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে আসেন। তালা হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। এঘটনায় তালা থানায় একটি অপমৃত্যুমামলা হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা সেটা এখনো জানা যায়নি। তালা থানার অফিসার ইনচার্জ চৌধুরি রেজাউল করিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি ময়না তদন্তের জন্য আজ মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।