ঢাকাশনিবার , ১২ আগস্ট ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে মটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

Link Copied!

ঠাকুরগাঁওয়ে মটরসাইকেল চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। চুরি হওয়া ১টি মটরসাইকেল উদ্ধার করা হয়। শনিবার ঠাকুরগাঁও সদর থানায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন মোঃ আলম ওরফে আলো (২৭) ও মোঃমাসুদ ইসলাম তাসিন (২২)। প্রেস ব্রিফিংয়ে সদর থানার অফিসার ইনচার্জ মোঃফিরোজ কবির জানান, শুক্রবার রাতে পৌর শহরের ডে-নাইট ক্লিনিকে অপারেশনের জন্য যান ডাঃ হামিদুর রহমান। ক্লিনিকের নিচে তার পালসার ১৫০সিসি মটরসাইকেলটি রেখে প্রায় ২০মিনিট ধরে অপারেশন শেষে ফিরে নিচে এসে দেখেন তার মটরসাইকেলটি নেই। তিনি তাৎক্ষনিক বিষয়টি সদর থানা পুলিশকে জানালে পুলিশ শহরের আশপাশের বিভিন্ন পয়েন্ট চোকপোস্ট বসায়। এ অবস্থায় সদর উপজেলার মন্দিরপাড়া গোবিন্দনগর ইক্ষু খামার এলাকায় সদর থানার এসআই আতাউর রহমানের নেতৃত্বে একটি চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে চুরি যাওয়া মটরসাইকেলটি সহ পৌর শহরের মুসলিমনগর মহল্লার মোঃআব্বাস আলীর ছেলে মোঃ আলম ওরফে আলো ও পৌর শহরের মুন্সিপাড়া মহল্লার মোঃ মোজাহারুল ইসলামের ছেলে মোঃ মাসুদ ইসলাম তাসিনকে গ্রেফতার করা হয়। সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ কবির বলেন, গ্রেফতারকৃত ২ জনই মটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। এর মধ্যে আলম ওরফে আলোর বিরুদ্ধে ইতিপূর্বে ৭টি এবং মাসুদ ইসলাম তাসিনের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।