ঢাকাবৃহস্পতিবার , ১৩ জুলাই ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাবের পৃথক অভিযানে ১ কেজি হেরোইন ও ফেনসিডিলসহ ২ যুবক আটক

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি :
জুলাই ১৩, ২০২৩ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জে পৃথক দু’টি অভিযানে ১ কেজি ৩৫ গ্রাম হেরোইন ও ৩০৯ বোতল ফেনসিডিল সহ ২ যুবককে আটক করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। বুধবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে বাগমারী দিলালপুর একটি আম বাগানে অভিযান চালিয়ে ৩০৯ বোতল সহ একজনকে ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখরআলী গ্রামস্থ ল্যাংড়ার মোড় হতে চরবাগডাঙ্গাগামীর রাস্তায় অভিযানে ১ কেজি ৩৫ গ্রাম হেরোইনসহ অপর একজনকে আটক করা হয়।আটক যুবকতদ্বয় হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গাজীপুর গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে মো. মহিবুর রহমান (৩০) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চরবাগডাঙ্গা (গাঠা) পাড়ার মো. ঘাবিবুর রহমানের ছেলে মো. পারভেজ (২৬)।বৃহষ্পতিবার সন্ধ্যায় র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো পৃথক দু’টি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা ও শিবগঞ্জ থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।