ঢাকাশুক্রবার , ১৯ মে ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

রামপালে আরও এক মাদক কারবারী ইউসুফ আটক

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা :
মে ১৯, ২০২৩ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

রামপালে পু্লিশ অভিযান চালিয়ে আবারো এক মাদক কারবারিকে আটক করেছে। উপজেলার গৌরম্ভা ইউনিয়নের ফাঁড়ির এসআই নাসির উদ্দিন শুক্রবার ভোর ৬ টায় শুড়িঘাটার গাউস শেখের দোকানের সামনে থেকে ইউসুফ সরদার কে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, রামপালে মাদক ও তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তার চোরদের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ শুরু করেছি। আমার থানা এলাকায় কোন মাদক ব্যবসায়ী, তার চোর, সন্ত্রাসী ও নারী নির্যাতনকারী থাকতে পারবে না। এরা যত শক্তিশালী হোক আইনের আওতায় আনা হবেই। উল্লেখ্য, গত ৩ দিনে আরও দুই মাদক কারবারীকে ইতিমধ্যে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।