ঢাকারবিবার , ৭ মে ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

রাজা তৃতীয় চার্লসকে অভিষেক উপলক্ষে রাষ্ট্রপতির অভিনন্দন

ডেস্ক রিপোর্ট :
মে ৭, ২০২৩ ৯:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন রবিবার রাজা তৃতীয় চার্লসকে তার ঐতিহাসিক অভিষেক উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। আজ এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, ” মহামান্য রাজা তৃতীয় চার্লস এবং মহামহিম রাণী ক্যামিলার অভিষেক উপলক্ষে আমার আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি সম্মানিত বোধ করছি। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, আমি মহামান্য রাজার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে, আমাদের দুটি কমনওয়েলথ দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও গভীর করার অপেক্ষায় আছি। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তিনি (রাষ্ট্রপতি) বাংলাদেশে ঐতিহাসিক রাজকীয় সফরের জন্য রাজা তৃতীয় চার্লস এবং রানী ক্যামিলাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন রাজা তৃতীয় চার্লস এবং রাণী ক্যামিলার সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু এবং যুক্তরাজ্যের গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।