ঢাকাশুক্রবার , ৫ মে ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুর উপজেলা যুব মহিলা লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত।

Link Copied!

যশোরের কেশবপুরে উপজেলা যুব মহিলা লীগের এক বর্ধিত সভা (৪মে) বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিনুরানী হালদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, যশোর জেলা যুবলীগের সাবেক নেতা অহেদুজ্জামান বাবলু ও কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ।অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, মণিরামপুর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসরিন সুলতানা শোভা, কেশবপুর উপজেলা যুব মহিলা লীগনেতা পৌর কাউন্সিলর খাদিজা খাতুন, সাবেক পৌর কাউন্সিলর মনিরা খানম, ফাতেমা খাতুন, নাদিরা বেগম, শাপলা বেগম প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও উপজলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সহ-দপ্তর সম্পাদক মনোজ তরফদার,সদস্য আলতাফ হোসেন বিশ্বাস, উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক সরদার মুনছুর আলী, পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলগমীর সিদ্দিক টিটো, যুবলীগনেতা আল হেলাল সরদার সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও যুব মহিলা লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।