ঢাকাবৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে দুই কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মোস্তফা মহসিন,(নোয়াখালী) প্রতিনিধি :
মার্চ ৩০, ২০২৩ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীতে পৃথক পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে নোয়াখালী পৌর এলাকা এবং বেগমগঞ্জ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামের জমাদার বাড়ির আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর ও সিলেটের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদিশপুর পূর্বপাড়া গ্রামের এবাদ উল্যা ভূঁইয়ার ছেলে আকতার হোসেন। বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে নোয়াখালী পৌর এলাকা এবং বেগমগঞ্জ উপজেলার রফিকপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নোয়াখালী পৌরসভার ২নং ওয়ার্ড চন্দ্রপুর এলাকার মনোয়ারা বেগমের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ওই বাড়ির একটি ভাড়া বাসা থেকে মাদক কারবারি আকতার হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শয়ন কক্ষের খাটের নিচের একটি ব্যাগ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়। এছাড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গত বুধবার রাতে বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামে অভিযান চালায়। অভিযানকালে ওই গ্রামের রূপালী ব্রিকফিল্ড এর পার্শ্ববর্তী জিহাদ ট্রেডার্সের সামনে থেকে মাদক কারবারি জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। পরে তার সাথে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে এক কেজি গাঁজা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামিদের বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।