ঢাকাশুক্রবার , ২৪ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

খুলনা থেকে শেখ আব্দুল মজিদ :
মার্চ ২৪, ২০২৩ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মহানগরীর শিরোমনিতে শেখ আনসার আলী নামে এক উপজেলা আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (২৪ মার্চ) জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনি ইউপি চেয়ারম্যান জাকির হত্যা মামলার একজন আসামি। এ ছাড়া তিনি দিঘলিয়া উপজেলার আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ছিলেন।খানজাহান আলী থানার ওসি মো. কামাল হোসেন খান কালের কণ্ঠকে বলেন, শুক্রবার তিনি জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে লিন্ডা ক্লিনিকের সামনে পৌঁছলে কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা তাকে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। তার শরীরে পরপর ৩টি গুলি করা হয়।তিনি আরো বলেন, নিহত আনসার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হত্যা মামলার আসামি। তিনি দির্ঘদিন খানজাহান আলী থানার শিরোমনি এলাকায় বসবাস করতেন। নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।