ঢাকামঙ্গলবার , ২৪ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে প্রতিবন্ধী ভাতার জন্য যাচাই বাচাই

ফিরোজ আহম্মেদ,ঝিনাইদহ প্রতিনিধিঃ
জানুয়ারি ২৪, ২০২৩ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিবন্ধী যাচাই বাচাই অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নে এই যাচাই বাচাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। ইউনিয়নে মোট ৭৯ জন প্রতিবন্ধী অন লাইনে আবেদন করেছিল। এর মধ্যে তীব্র, মাঝারী ও মৃদু এই তিন বিষয়ে বিবেচনা করে ৫৮ জন প্রতিবন্ধীকে বাচাই করা হয়। এর আগে সমাজকর্ম এবং সমাজকর্মীদের গুরুত্ব নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম। উপজেলা সমাজসেবা অফিসের আযোজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন সিনিয়র সমাজকর্মী রবিউল ইসলাম, ইউনিয়ন সমাজকর্মী সাইফুদ্দীন, পরিষদের সচিব আক্তারুজ্জামান, ওয়ার্ড মেম্বর ওসমান আলী, মিজানুর রহমান বটা, রবজেল হোসেন, ফারুক হোসেন, সেন্ট মিয়া, রত্না খাতুন, জবেদা বেগম ও লতিফা বেগম প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।