ঢাকাসোমবার , ২৩ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

স্পিকারের সঙ্গে ঢাকায় নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট :
জানুয়ারি ২৩, ২০২৩ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সোমবার তার সংসদ ভবনের কার্যালয়ে ঢাকায় নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা সংসদীয় মৈত্রী গ্রুপের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার, বিনিয়োগ বৃদ্ধি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, স্বাধীনতার পর থেকেই জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু।আমাদের বিপদে সবসময় জাপান সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে। স্বাধীনতার পর থেকে জাপান বাংলাদেশের উন্নয়ন সহযোগী। আন্তর্জাতিক ফোরামে জাইকা বাংলাদেশকে সব সময় সহযোগিতা দিয়ে আসছে। দুইদেশের মধ্যে সম্পর্ক আরো জোরদারকরণে সংসদীয় মৈত্রী গ্রুপের পারস্পরিক সফর ও মতবিনিময়ের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন জরুরি। এর মাধ্যমে দুদেশের সংসদ সদস্যগণ আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও জাপানের সাধারণ ইস্যুতে কাজ করতে পারবে। এসময় বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে জাপানের বিনিয়োগ বৃদ্ধির জন্য রাষ্ট্রদূতকে কাজ করার অনুরোধ জানান স্পিকার।বাংলাদেশের নয়নাভিরাম সৌন্দর্যের প্রশংসা করে নবনিযুক্ত রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, বাংলাদেশ জাপানের অনেক পুরনো বন্ধু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের স্থিতিশীল আর্থ-সামাজিক পরিস্থিতি ও চলমান উন্নয়ন প্রশংসনীয়। বাংলাদেশের মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ। এসময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ও বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধিতে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে নবনিযুক্ত রাষ্ট্রদূত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারকে জাপান সফরের আমন্ত্রণ জানান।ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, পদ্মা সেতু চালুর মাধ্যমে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা অনন্য মাত্রায়, যা সমগ্র দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। মাতাড়বাড়ি গভীর সমুদ্রবন্দর চালু হলে পানিপথে যোগাযোগব্যবস্থা আরো উন্নত হবে বলে অভিমত ব্যক্ত করেন রাষ্ট্রদূত।
এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।