বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ মহিতুর রহমান পল্টনের ২টি গরু চুরি হয়েছে। গত (৭ জানুয়ারি)কাল রাতে বাদেকাড়াপাড়া গ্রামে তার নিজ বাড়ির গোয়ালঘর থেকে এ গরু চুরি হয়েছে বলে নিশ্চিত করেছে তার পরিবার। বর্তমান বাজার মুল্যে তার দাম হবে ২ লক্ষ ৫০ হাজার টাকা। এ বিষয়ে বাগেরহাট মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে তার পরিবার।
চেয়ারম্যান শেখ মহিতুর রহমান পল্টনের ছোট ভাই শেখ পল্লব জানান, প্রতিদিনের মতো সন্ধ্যায় আমাদের গরু দুটি গোয়াল ঘরে বেধে রাখি। সকাল বেলা দেখি গোয়ালে গরু নেই। তিনি আরও বলেন আমাদের দুটি পোষা কুকুর রয়েছে ওই রাতে কুকুরও কোন শব্দ করেনি। আমরা ধারনা করছি চোরেরা আমাদের পোষা কুকুর দুটিকে খাবারের সাথে বিষাক্ত কিছু খাইয়েছে যার কারনে তারা ঘুমিয়ে পরেছিল।এ বিষয়ে জানতে চাইলে কাড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ মহিতুর রহমান পল্টন বলেন, আমি দীর্ঘদিন ধরে গরু পালন করি। গতকাল রাতে যে গরু চুরি হয়েছে তার বাজার মুল্য আড়াই লক্ষ টাকা। আমি সত্যিই অবাক হয়েছি যে আমার বাড়ি থেকে গরু চুরি হয়েছে। আমি বিষয়টি সাথে সাথে বাগেরহাট সদর মডেল থানায় জানাই এবং একটি অভিযোগ দায়ের করি। তিনি আরও বলেন দীর্ঘদিন এ অঞ্চলে গরু চুরির একটি সিন্ডিকেট তৈরি হয়েছে। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বিষটি গুরুত্ব দিয়ে দেখার জন্য অনুরোধ করেছি। বাগেরহাট সদর মডেল থানা অফিসার ইন চার্জ কেএম আজিজুল ইসলাম বলেন, চেয়ারম্যানের গরু চুরির ঘঠনায় মামলা হয়েছে। আমরা এর আগেও এ ধরনের অভিযোগ পেয়েছি এবং অনেক চোর ধরতে সক্ষম হয়েছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

