ঢাকাশনিবার , ১০ ডিসেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পর্তুগালকে বিদায় করে মরক্কোর সেমিফাইনালে

মীর জেসান হোসেন তৃপ্তী :
ডিসেম্বর ১০, ২০২২ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

ইতিহাস গড়লো মরক্কো।এই প্রথম শক্তিশালী পর্তুগালকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো দলটি। জীবন মরনের এমন কঠিন সমীকরণের কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে ১-০ হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে মরক্কো। কাতার বিশ্বকাপ স্বপ্নের মতোই কাটছে মরক্কোর। প্রথম বারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠা দলটি পর্তুগালের মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়েছে আফ্রিকার দলটি। আবারও বড় অঘটন। পর্তুগালের মতো শক্তিশালী দলকে হারিয়ে সেমিফাইনালে মরক্কো। এ যেন স্বপ্ন মনে হচ্ছে ফুটবল প্রেমীদের। শনিবার কাতারের দোহার আল থুমামা স্টেডিয়ামে খেলার ৪২তম মিনিটে দুর্দান্ত এক হেডে পর্তুগালের জালে বল জড়িয়ে দেন মরক্কোর ইউসুফ এন-নেসিরি।পুরো ম্যাচে স্পষ্ট প্রাধান্য বিস্তার করে খেলেছে পর্তুগাল। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিল পর্তুগাল। কিন্তু গোলের জন্য আক্রমণে এগিয়ি ছিল মরক্কো। খেলার শুরুর একাদশে মাঠে নামনো হয়নি পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে। খেলার ৫২ মিনিটে রুবেন নেভাসের জায়গায় মাঠে নামানো হয় রোনালদোকে। প্রথমার্ধে গোল খেয়ে পিছিয়ে পরায় দ্বিতীয়ার্ধে খেলতে নেমে দলকে জয় উপহার দেওয়াতো দূরে থাক সমতায়ও ফেরাতে পারেননি রোনালদো। এ যেন তার ক্যারিয়ারের এক বড় অধ্যায়। বিশ্বব্যাপী রোনালদোর কদর রয়েছে যে কারনে বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় মেনে নিতে পাছেনা ভক্তরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।