পিরোজপুর মঠবাড়িয়ার গোপন সংবাদেন ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) এর অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।জেলা গোয়েন্দা শাখা দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) ডিবি ওসি আসলাম উদ্দিন বলেন, বুধবার রাতে উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের নূরিয়া ফাজিল মাদ্রাসার সামনে মাদক বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আল মামুন হোসেন অভিযান চালিয়ে শফিকুল ইসলাম চাপরাসি (২৯) কে আটক করে। এসময় তার প্যান্টের পকেট থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত শফিকুল ইসলাম দক্ষিণ চড়কগাছিয়া গ্রামের মৃত. মজিবর রহমান চাপরাসির ছেলে। অপর দিকে থানাপাড়া পৌর শহরের সবুজনগর গ্রামের দোকানী আনিস মৃধা (৩৯) তার দোকানের সামনের পাকা রাস্তায় মদক বিক্রিকালে ডিবি ইনেসপেক্টর মাহফুজুর রহমানের নেতৃত্বে ডিবি সদস্যরা আনিস মৃধাকে আটক করে। এসময় তার লুঙ্গির কোচের মধ্য থেকে (৩০) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আনিচ মৃধা পৌর শহরের ৯ নং ওয়ার্ডের রত্তন মৃধার ছেলে।
ডিবি ওসি আসলাম উদ্দিন আরও বলেন, রাতেই আটককৃত মদক ব্যবসায়ী শফিকুল ইসলাম চাপরাসি ও আনিস মৃধাকে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষথেকে মদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজজামান তালুকদার মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের বুধবার (০৮ ডিসেম্বর) মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
মঠবাড়িয়ায় মোটর সাইকেলের পৌর টোল মওকুফ করে দিল পৌর প্রশাসক
সোহেল, বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের জেলার অন্যতম প্রথম শ্রেণীর পৌর সভা মঠবাড়িয়াতে ভাড়ায় চালিত মোটর সাইকেলের পৌর টোল মওকুফ করে দিয়েছেন নব নিযুক্ত পৌর প্রশাসক আজিজুল হক সেলিম মাতুব্বর। বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সকালে পৌরসভা সম্মূখে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সভা করে আনুষ্ঠানিক ভাবে মোটর সাইকেলের পৌর টোল মওকুফের ঘোষণা দেন।
এসময় উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া উপজেলা মোটর সাইকেল চালক (রেন্ট-এ কার) সমিতির সভাপতি ও উপজেলা আ.লীগ প্রচার সম্পাদক মো. ফজলুল হক মনি, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সোহাগ, পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুণ অর রশিদ, আ.লীগ নোতা হারুণ অর রশিদ খান, প্রভাষক জুলহাস শাহীন, গাড়ি চালক মো. সিদ্দিক প্রমূখ।জানাগেছে, মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে মঠবাড়িয়্ াপৌর শহরে প্রবেশ করলে ভাড়ায় চালিত মোটর সাইকেল (রেন্ট-এ কার) চালকদের কাছ থেকে পৌর টোল হিসেবে ১০ টাকা আদায় করা হতো। যা অনেকের পক্ষে দেয়া সম্ভব হতো না। চালকদের এবং সমিতির কর্মকর্তাদের এমন অভিযোগের ভিত্তিতে এ পৌর টোল মওকুফ করা হয়।উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক ও পৌর প্রশাসক আজিজুল হক সেলিম মাতুব্বর বলেন, চালক এবং সমিতির কর্মকর্তাদের এমন অভিযোগের ভিত্তিতে এ পৌর টোল মওকুফ করা হয়। এতে প্রতি বছর পৌরসভা ১৬ লাখ টাকা ভতর্িুকি দিবে।পরিচ্ছন্ন নগরায়নে কাজ করায় এদিকে বুববার রাতে নব নিযুক্ত পৌর প্রশাসক আজিজুল হক সেলিম মাতুব্বরকে সৌদি প্রবাসী হাসপাতালের পক্ষ থেকে সংবর্ধণা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, হাসপাতালের নিবার্হী পরিচালক মো. মনির হোসেন, প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, উপজেলা আ.লীগ প্রচার সম্পাদক মো. ফজলুল হক মনি, যুবলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেলসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সৌদি প্রবাসী হাসপাতালের ডাক্তার, নার্স ও বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

