ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার পৌর বিএনপির অফিসের পিছন থেকে ৫ টি ককটেল ও ৩ টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। এ বোমা উদ্ধারের ঘটনায় কোটচাঁদপুর থানা পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে।পরে বৃহস্পতিবার(৮ ডিসেম্বর) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন কোটচাঁদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে মোয়াজ্জেম হোসেন ও পৌর এলাকার ভবানিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে ওয়াসিম হোসেন।থানা পুলিশ সুত্রে জানা যায় ,বুধবার (৭ ডিসেম্বর) রাতে কোটচাঁদপুর পৌর বিএনপির অফিসের পিছন থেকে ৫ ককটেল ও ৩ টি পেট্রোল বোমা উদ্ধার করেছেন। এ ঘটনায় কামরুল হাসান (কাকন) বাদি হয়ে কোটচাঁদপুর থানায় মামলা করেছেন। যার নাম্বার- ৩এব্যপারে আসামিদের পরিবারের স্বজনরা জানান, ওয়াসিম হোসেন কোটচাঁদপুর পৌর শহরের মোবাইল ব্যবসায়ী, সে কোন দল করে না। অন্যদিকে মোয়াজ্জেম হোসেন সাবদারপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি। সে পেশায় একজন কৃষক। ঘটনার দিন মোয়াজ্জেম হোসেন বাড়ির সামনে বসে ছিল। এ সময় পুলিশ তাকে আটক করেন। অন্যদিকে ওয়াসিমকে আটক করে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে।কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) হাসানুর রহমান বলেন, কোটচাঁদপুর পৌর বিএনপির অফিসের পিছন থেকে ৩ টি ককটেল ও ৫ টা পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয় এবং বৃহস্পতিবার তাদেরকে ঝিনাইদহ আদালতে প্রেরন করা হয়েছে ।

