মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক বাংলার ডাক পত্রিকার ১৪ তম বর্ষ পদার্পণ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল তিনটায় শিল্পকলা একাডেমিতে পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম। তিনি এ সময় বলেন সাংবাদিকদের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশ প্রেস কাউন্সিল সবসময় কাজ করে চলেছে। আমরা সাংবাদিকদের ডাটাবেজ তৈরির কাজ শুরু করেছি। তিনি এ সময় আরো বলেন প্রকৃত সাংবাদিকদের সুবিধা অনুযায়ী কিছু আইন পরিবর্তন করার চেষ্টা করছি। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্র কমিটির নবনির্বাচিত সভাপতি ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ সিআইপি। তিনি এ সময় বলেন সকল বাধা বিপত্তি মধ্যেও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশর অন্যান্য ধারা অব্যাহত রয়েছে। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন গনি মিয়া বাবুল, বিশেষ অতিথি হিসেবে ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি এ সময় বলেন ডিজিটাল নিরাপত্তা আইনের সাংবাদিকদের বিরুদ্ধে করা ১৪ টি ধারা ও সাংবাদিক সুরক্ষা আইন পরিবর্তন করতে হবে। সাংবাদিকদের নিম্নতম ভাতা চালু করতে হবে। পত্রিকা বা নিউ সংক্রান্ত মামলায় সাংবাদিকদের গ্রেফতার করা যাবে না। সাংবাদিকদের কোন মামলায় দন্ডিত হলে তাদের দ্রুত জামিন দিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলার দাগ পত্রিকার নির্বাহী সম্পাদক এডভোকেট উম্মে হাবিবা রিমা, ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ মান্নান, মডেলিং সম্পাদক দেলোয়ার হোসেন, দক্ষিণাঞ্চল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক কে মোঃ হোসেন রিজভী, বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের সহসাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, আলমগীর হোসেন হাওলাদার, আবু সায়েদ বেপারী, খালেদা আক্তার, অভিনেতা আবুল বাসার বাদল. দৈনিক মুক্ত খাবারের আমার জাহাঙ্গীর আলম প্রমূখ। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে কেক কেটে জন্মদিন পালন করেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম। অনুষ্ঠানের শেষে শুরু হয় মনগ্রসংস্কৃতিক অনুষ্ঠান।

