ঢাকামঙ্গলবার , ১৫ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপের এক মাস যুদ্ধবিরতি চাইলেন ফিফা সভাপতি

ডেস্ক রিপোর্ট :
নভেম্বর ১৫, ২০২২ ৭:১২ পূর্বাহ্ণ
Link Copied!

ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের প্রথম পর্ব শেষে নেতারা এখন লাঞ্চের জন্য বসছেন। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সম্মেলনের হোস্ট ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বিশ্ব নেতাদের কাছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রসিডেন্ট থমাস বেক এবং আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে পরিচয় করিয়ে দেন।কাতার বিশ্বকাপ শুরুর আর পাঁচ দিন বাকি।বিশ্ব নেতাদের কাছে ফিফা সভাপতি শান্তির অঙ্গীকার করেছেন। টুর্নামেন্টের একমাস তিনি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। ফিফা প্রেসিডেন্ট বলেন, ‘খেলার থেকে ফুটবল আরও বেশি কিছু। এর ব্যাপক সামাজিক প্রভাব রয়েছেএটা একটা আবেগ (প্যাসন), সহিষ্ণুতা, অন্তুর্ভুক্তি এবং শিক্ষা। জিয়ান্নি ইনফান্তিনো বলেন, বিশ্বকে ঐক্যবদ্ধ করে ফুটবল। ওয়ার্ল্ড কাপ মানুষকে শান্তিতে ঐক্যবদ্ধ করার একটি উপলক্ষ। বিশ্বের বর্তমান হাঙ্গাময়পূর্ণ সময়ে ফুটবলের মতো বিষয় প্রয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।