ঝিনাইদহ ৫হাজার৮শ ১০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরন করা হয়েছে। রবি ২০২২-২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় গম,ভুট্টা,সরিষা,সুর্যমুখি,শীতকলীন পেয়াজ,মুগ ও খেসারী ফসলের উৎপাদন ও আবাদ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে এই বীজ ও সার বিতরন করা হয়। বৃহষ্পতিবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শিকদার মোহায়মেন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী প্রমুখ। অনুষ্ঠানে ৪ হাজার চাষীকে সরিষা বীজ, ৮শ কৃষককে ভুট্টা বীজ, ৩শ কৃষককে গমের বীজ, ৯০জন কৃষককে মুগ ডালের বীজ, ২০জন কৃষকককে পেয়াজ,১৫০জন কৃষককে সুর্যমুখী বীজ ও সার বিতরন করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

