আশাশুনির বুধহাটায় বিনামুল্যে কৃষি প্রনোদনা সরিষা ও রাসায়নিক সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার বেলা ২ টায় উপজেলার বুধহাটা বাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রæতি কৃষি উপকরণ বিনামুল্যে বিতরনের জন্য প্রেরিত কৃষি উপকরন বিতরণ করেন বুধহাটা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আজাহারুল ইসলাম। বিতরনকালে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফিরোজ হোসেন, ব্যবসায়ী ফারুক হোসেন, ইদ্রিস আলী, ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি শাহিন হোসেন, দপ্তর সম্পাদক বাবুল হোসেন প্রমুখ। উল্লেখ্য, ৭৫ জন কৃষকের মাঝে ১০ কেজি ড্যাব, ১০ কেজি পটাশ ও ১ কেজি সরিষা বিনামুল্যে বিতরন করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

