ঢাকামঙ্গলবার , ৮ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পাথর শ্রমিক থেকে সবজিচাষি, ভাগ্য ফিরেছে ১১ গ্রামের মানুষের

ডেস্ক রিপোর্ট :
নভেম্বর ৮, ২০২২ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

২০১৬ সালের সেপ্টেম্বরে সিলেটের কোয়ারিগুলো থেকে পাথর উত্তোলন বন্ধ ঘোষণা করা হয়। এতে বিপাকে পড়েন পাথর কোয়ারির শ্রমিকেরা। তবে এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়িয়েছেন সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ১১ গ্রামের মানুষ। ওই গ্রামগুলোতে পাথর উত্তোলনের সঙ্গে যুক্ত চার শতাধিক পরিবার আগাম সবজি চাষ করে ভাগ্যও ফেরাতে শুরু করেছেন।পাথরশ্রমিক থেকে সবজিচাষি হওয়া পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, আগাম সবজি চাষ করে তাঁরা লাভের মুখ দেখছেন। গ্রামের বাসিন্দারা নিজেদের জমির পাশাপাশি অন্যের কাছ থেকে খেত ভাড়া নিয়ে সবজি ফলাচ্ছেন। প্রতি বিঘা ৩০ হাজার টাকা দরে এক বছরের জন্য জমি ভাড়া নিয়ে আয় করছেন দুই লাখ টাকা পর্যন্ত। তাঁরা জানান, রুপচেং ও মাঝেরবিল গ্রামের বাসিন্দারা প্রায় চার বছর আগে শিম চাষের মধ্য দিয়ে এলাকায় প্রথম সবজি চাষ শুরু করেন। যদিও আগে থেকে শিম চাষ হতো, কিন্তু সেগুলো বাণিজ্যিকভাবে হতো না। তবে এখন সেটিই প্রধান উপার্জনের অংশ হয়ে দাঁড়িয়েছে। বাড়ছে চাষের জমির পরিমাণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।