ঢাকারবিবার , ৬ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ, সেমিতে পাকিস্তান

ডেস্ক রিপোর্ট :
নভেম্বর ৬, ২০২২ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানের কাছে হারের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ হলো বাংলাদেশ ক্রিকেট দলের । অ্যাডিলেইডে রবিবার বাংলাদেশ হেরেছে ৫ উইকেটে। অথচ আজকের ম্যাচে জিততে পারলেই প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার গৌরব অর্জন করত টাইগাররা। বাংলাদেশের দেওয়া ১২৮ রানের লক্ষ্যে পাকিস্তান পৌঁছে ১১ বল হাতে রেখে। এই জয়ের ফলে সেমিতে উঠেছে পাকিস্তান। রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে পাকিস্তানকে ৫৭ রান এনে দেন অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। অথচ তাসকিনের বলে শূন্য রানেই ফিরতে পারতেন রিজওয়ান। তাঁর ক্যাচ ফেলেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। ২৫ রান করে বাবর ফিরেন। দলীয় ৬১ রানে আউট হন রিজওয়ানও (৩২)। এরপর মোহাম্মদ হারিসের ১৮ বলে ৩১ ও শান মাসুদের ১৪ বলে অপরাজিত ২৪ রানের ওপর ভর করে সহজ জয় নিশ্চিত করে পাকিস্তান। নাসুম আহমেদ, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন একটি করে উইকেট নেন। এর আগে, নাজমুল হোসেন শান্তর ৫৪, আফিফ হোসেনের ২৪ ও সৌম্য সরকারের ২০ রানের ওপর ভর করে ২০ ওভারে ১২৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। ২২ রানে ৪ উইকেট পাওয়া শাহীন শাহ আফ্রিদি ম্যাচসেরা হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।