ঢাকাশনিবার , ৫ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

শ্রীলঙ্কাকে হারিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় নিশ্চিত করে দিল ইংল্যান্ড

ডেস্ক রিপোর্ট :
নভেম্বর ৫, ২০২২ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় নিশ্চিত করে দিল ইংল্যান্ড। ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপের সুপার টুয়েলভেই শেষ হলো অস্ট্রেলিয়ার অভিযান। মাঝারি টার্গেট তাড়ায় নেমে দারুণ শুরু করে ইংল্যান্ড। দুই ওপেনার জস বাটলার আর অ্যালেক্স- উভয়েই ছিলেন বিধ্বংসী মেজাজে। পাওয়ারপ্লের ৬ ওভারেই আসে ৭০ রান। অবশেষে ৮ম ওভারে হাসারাঙ্গা ডিসিলভার বলে জস বাটলারের বিদায়ে ৭৫ রানে ভাঙে ওপেনিং জুটি। ২৩ বলে ২৮ রান করে ফিরেন ইংলিশ অধিনায়ক। ফিরতি ওভারে এসেই ৩০ বলে ৪৭ রান করা অ্যালেক্স হেলসকেও ফেরান হাসারাঙ্গা। হঠাৎই যেন বিপদে পড়ে যায় ইংল্যান্ড। পরপর আউট হয়ে যান হ্যারি ব্রুক (৪), লিয়াম লিভিংস্টোন (৪) আর মঈন আলী (১)। ১১১ রানে নেই ৫ উইকেট! ম্যাচ জমে ওঠে। জয় থেকে ১৩ রান দূরে থাকতে লাহিরু কুমারার দ্বিতীয় শিকার হন স্যাম কারেন (৬)। শেষ ওভারে দরকার হয় ৫ রানের। লাহিরু কুমারাকে বাউন্ডারি মেরে ২ বল হাতে রেখেই দলকে ৪ উইকেটে জিতিয়ে দেন ক্রিস ওকস। একপ্রান্ত আগলে রাখা বেন স্টোকস অপরাজিত থাকেন ৩৬ বলে ৪২* রানে। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৪১ রান তুলেছিল শ্রীলঙ্কা। মার্ক উড, আদিল রশিদদের দুর্ধর্ষ বোলিংয়ের সামনে এশীয় চ্যাম্পিয়নরা খাবি খাচ্ছিল। যদিও উদ্বোধনী জুটিতেই আসে ৩৯ রান। এমন ভালো শুরুর পরও তারা সেটা আর ধরে রাখতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। ৪৫ বলে সর্বোচ্চ ৬৭ রান করেছেন ওপেনার পাথুম নিশাঙ্কা। তার ইনিংসে ছিল ২টি চার এবং ৫টি ছক্কার মার। এছাড়া কেউ মাঝারি স্কোরও করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন ভানুকা রাজাপাক্ষে, কুসল মেন্ডিস করেন ১৮ রান। ৬ ব্যাটার দুই অংক ছুঁতে পারেননি। ২৬ রানে ৩ উইকেট নিয়েছেন মার্ক উড। ১টি করে নিয়েছেন বেন স্টোকস, ক্রিস ওকস, স্যাম কারেন এবং আদিল রশিদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।