ঢাকামঙ্গলবার , ১ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

৪০তম বিসিএসে ১৯২৯ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট :
নভেম্বর ১, ২০২২ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণদের মধ্য থেকে ১ হাজার ৯২৯ জনকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালায়ের নবনিয়োগ শাখার সিনিয়র সচিব কে এম আলী আজম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ গেজেট প্রকাশ করা হয়।জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (০১ নভেম্বর) জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে ২২০০০-৫৩০৬০ বেতনক্রমে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।প্রজ্ঞাপনে বলা হয়, প্রার্থীদের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অথবা সরকার কর্তৃক নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।তাকে দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রার্থীদের আগামী ৪ ডিসেম্বর সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক নির্দেশিত/পদায়িত কার্যালয়ে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে।গত ৩০ মার্চ ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। এতে ১ হাজার ৯৬৩ জনকে বিভিন্ন কাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।