ঢাকাশুক্রবার , ১৫ ডিসেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর-৩ আসনে নৌকার শামীম প্রার্থিতা হারালেন টিকলেন একে আজাদ

আওরঙ্গজেব কামালঃ
ডিসেম্বর ১৫, ২০২৩ ১১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

অবশেষে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনের বহু আলোচিত আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের মনোনয়নপত্র বাতিল করল নির্বাচন কমিশন (ইসি)। দ্বৈত নাগরিকত্বের কারণে তার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।শুক্রবার (১৫ ডিসেম্বর) শুনানি করে তার প্রার্থিতা বাতিল করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।এর আগে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী এ কে আজাদ। শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক বলে অভিযোগ আনেন তিনি । এদিকে স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী একে আজাদের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। স্বতন্ত্র প্রার্থী একে আজাদ আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ করলে তার বিরুদ্ধেও আপিল করেন শামীম হক। শুনানি করে একে আজাদের আপিল আবেদন মঞ্জুর করলেও শামীম হকের আবেদন নামঞ্জুর করে ইসি। ফলে একে আজাদ আসনটিতে বৈধ প্রার্থী হিসেবে থাকলেও প্রার্থিতা হারান শামীম হক।  তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।