ঢাকাবুধবার , ২ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে শ্রমিক নেতাদের নিয়ে কর্মশালা

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি:
নভেম্বর ২, ২০২২ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক পরিবহন শ্রমিক ইউনিনের নেতাদের নিয়ে সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষে কর্মপরিল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ব্র্যাক কমিউনিটি সড়ক নিরাপত্তা প্রকল্প আয়োজনে কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া গ্রামের সুনিকেতন সেমিনার কক্ষে সড়ক পরিবহন শ্রমিক ইউনিনের ১৮ জন নেতা নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে বারবাজার থানার ওসি মনজুরুল আলম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচী ব্যবস্থাপক মো: মইনুল হোসেন, প্রজেক্ট ডেভলেপমেন্ট এন্ড এনালাইসিস ম্যানেজার সাবরিনা সাহাব এবং ফিল্ড কো-অর্ডিনেটর গৌতম সরকার। রিসোর্স পার্সন বলেন, পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাসহ সকলের সম্মিলিত উদ্যেগে সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষে এক সাথে কাজ করতে হবে। তাহলে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।