ঢাকাবুধবার , ২২ নভেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে গাজীপুর-১ ও গাজীপুর-২ আসন থেকে মনোনয়ন জমা দিলেন জাহাঙ্গীর

মীর জেসান হোসেন তৃপ্তী :
নভেম্বর ২২, ২০২৩ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে গাজীপুর-১ ও গাজীপুর-২ দুইটি আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। গত মঙ্গলবার শেষ মুহূর্তে তার পক্ষে দুই আসন থেকে নৌকা প্রতীকের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বুধবার বিকালে জাহাঙ্গীর আলম নিজেই এ বিষয় নিশ্চিত করেছেন। জানা গেছে, জাহাঙ্গীর ছাড়াও গাজীপুর-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম। এদিকে গাজীপুর-১ (গাজীপুর সদরের বাসন-কোনাবাড়ি-কাশিমপুর ও কালিয়াকৈর) আসনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।