ঢাকাবুধবার , ২ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

জানুয়ারির প্রথম দিনে শিক্ষার্থীরা বই পাবে : শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
নভেম্বর ২, ২০২২ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জানুয়ারির প্রথম দিনে সকল স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিবে শিক্ষা মন্ত্রণালয়।তিনি বলেন,আমরা প্রতিবছর প্রাথমিক, কারিগরী, এবতেদায়ী ও সেকেন্ডারি মিলিয়ে প্রায় শিক্ষার্থীকে প্রায় ৩৫ কোটি বই দেই। অন্যবছর বই আগেই ছাপা শুরু হয়ে যায়। এবছর সেকেন্ডোরি পর্যায়ের বই ছাপানোর কাজ চলছে। প্রাথমিক স্তরের বই ছাপানোর কাজ আগামীকাল ৩ নভেম্বর শুরু হচ্ছে। বুধবার ২০২৩ সালের বিতরণ সংক্রান্ত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) জরুরী এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদসহ সংশ্লিষ্ট অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘পাঠ্যপুস্তকের গুণগতমান বজায় রাখতে চাই। সর্বোচ্চ চেষ্টা থাকবে সব ধরনের বাস্তবতা মেনে নিয়ে বই ছাপাতে চাই। ইতোমধ্যে ছাপাখানায় লোকদের এবং কাগজের লোকদের সঙ্গে কথা বলেছি।তিনি বলেন, কাগজের পাল্প যদি পাওয়া না যায় তাহলে সেকেন্ডারি পাল্প দিয়েই বই ছাপানো হবে। নির্ধারিত সময়ে বই দিতে না পারলে চুক্তিভুক্ত প্রেসগুলোকে কালো তালিকাসহ মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।