ঢাকামঙ্গলবার , ১ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সংসদে এক লাখ ছয় হাজার কোটি টাকার ৬৯০ অডিট আপত্তি

ডেস্ক রিপোর্ট :
নভেম্বর ১, ২০২২ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় সংসদে এক লাখ ছয় হাজার ৪৭৯ কোটি ২৮ লাখ টাকার ৬৯০টি অডিট আপত্তি তোলা হয়েছে। মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে সংবিধানের ১৩২ অনুচ্ছেদ অনুযায়ী, ৫৩টি অডিট ও হিসাব রিপোর্ট উপস্থাপন করা হয়। সংবিধানের ১৩২ অনুচ্ছেদে মহাহিসাব নিরীক্ষকের রিপোর্ট উপস্থাপন সম্পর্কে বলা আছে, প্রজাতন্ত্রের হিসাব সম্পর্কিত মহাহিসাব নিরীক্ষকের রিপোর্টগুলো রাষ্ট্রপতির কাছে পেশ করা হবে এবং রাষ্ট্রপতি তা সংসদে পেশ করার ব্যবস্থা করবেন।সংসদে উত্থাপিত প্রতিবেদনে দেখা গেছে, ২০১৯-২০ অর্থবছরে সর্বোচ্চ ৬৮ হাজার ৯৯৭ কোটি টাকার ৩০টি আপত্তি রয়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের আওতায় বাস্তবায়নাধীন ও সদ্যঃসমাপ্ত উন্নয়ন প্রকল্পের প্লট-ফ্ল্যাট বরাদ্দ ব্যয় ও সংশ্লিষ্ট অন্যান্য হিসাবের ওপর কমপ্লায়েন্স অডিট।এর পরেই রয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ২০১৯-২০ অর্থবছরের কমপ্লায়েন্স অডিট রিপোর্ট। ১২টি আপত্তিতে জড়িত টাকার পরিমাণ ১৪ হাজার ৩৯২ কোটি টাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।