ঢাকাবৃহস্পতিবার , ২৭ অক্টোবর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর ডেমরা থেকে নতুন ‘জঙ্গি’ দলের আরও ৫ সদস্য গ্রেফতার

বিশেষ প্রতিনিধি :
অক্টোবর ২৭, ২০২২ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার’ সঙ্গে জড়িত আরও পাঁচজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার রাজধানীর ডেমরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. আব্দুল্লাহ (২২), মো. তাম্বুল ইসলাম (৩৩), মো. জিয়াউদ্দিন (৩৭), মো. হাবিবুল্লাহ (১৯) এবং মো. মাহামুদুল হাসান (১৮)। বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলন করে এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান। পাঁচজন গ্রেফতার হলেও নতুন জঙ্গি দলটির নেতা শামীম মাহফুজকে এখনো ধরা যায়নি বলে জানিয়েছেন আসাদুজ্জামান। পুলিশের এ কর্মকর্তা বলেন, দলনেতা শামীম মাহফুজকে গ্রেফতার করা গেলে এই সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য জানা যাবে। জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার’ নামে এই সংগঠন জঙ্গি তৎপরতায় নতুন। বাড়ি থেকে বেরিয়ে নিরুদ্দেশ হওয়া কয়েকজন তরুণের বিষয়ে খোঁজ করতে গিয়ে সম্প্রতি নতুন এই জঙ্গি সংগঠনের সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী। র‌্যাব বলছে, উগ্রবাদে আকৃষ্ট হয়ে গত দুই বছরে ৫৫ তরুণ বাড়ি ছেড়ে নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে ৩৮ জনের একটি তালিকাও তারা প্রকাশ করা হয়েছে। তিন দফায় ওই দলের ১৯ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।