ঢাকাবৃহস্পতিবার , ২৭ অক্টোবর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মঠবাড়িয়ায় মামলা থেকে রেহাই পেতে প্রতিপক্ষের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
অক্টোবর ২৭, ২০২২ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় মামলা হলে প্রতিপক্ষকে ঘায়েল করতে ধর্ষণ চেষ্টা মামলা করেছে ফাতিমা নামে এক নারী। সম্প্রতি পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। ধর্ষণ চেষ্টা মামলায় আবুল কালাম এবং জসিম নামে আপন দুই ভাইকে আসামী করা হয়েছে। আবুল কালাম ও জসিম উপজেলার সাপলেজা ইউনিয়নের নলী তুলাতলা গ্রামের মৃত ইউসুফ আলীর (বজ্রকন্ঠ) ছেলে। ভুক্তভোগী আবুল কালাম বৃহস্পতিবার দুপুরে বিষয়টি সাংবাদিকদের জানান।খোঁজ নিয়ে জানা গেছে, ধর্ষণ চেষ্টা মামলার বাদী ফাতিমা গংদের সাথে প্রতিবেশী আবুল কালাম গংদের মধ্যে একাধিক মামলা চলমান । কথিত ধর্ষণ চেষ্টা ঘটনার আগের দিনও বিরোধীয় জমি থেকে নারিকেল ও সুপারি পাড়া নিয়ে মারামারি হয়। এ ঘটনায় আবুল কালামের ছোট ভাইয়ের আহত স্ত্রী মাছুমা বেগম ১০ অক্টোবর মঠবাড়িয়া থানায় মামলা করেন। এ মামলায় আসামী মশিউর রহমান এবং মিজানুর রহমানকে রাতে গ্রেপ্তার করতে গিয়ে ফাতিমার তোপের মুখে পড়ে পুলিশ। ফাতিমা নিজেও এ মামলার আসামী। এ মামলার প্রতিশোধ নিতে রাত পোহানোর পরেই প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য ১০ অক্টোবর সোমবার সকালে ধর্ষণ চেষ্টার ঘটনা দেখিয়ে গত ২০ অক্টোবর পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন।আবুল কালাম প্রশ্ন রেখে বলেন, সকাল ৬ টার সময় প্রকাশ্যে এক ভাই দাড়িয়ে থাকলে অপর ভাই কিভাবে একটা নারীকে ধর্ষনের চেষ্টা করে ? তিনি সংশ্লিষ্ট প্রশাসনের তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার প্রর্থণা করেন।এ ব্যপারে ধর্ষণ চেষ্টা মামলায় বাদি ফাতিমা বেগমের স্বামী মশিউর রহমান বলেন, আমার দুই ভাই ওই সময় হাজতে ছিলাম তাই কি হয়েছে বলতে পারিনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।