ঢাকাবৃহস্পতিবার , ২৭ অক্টোবর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

র‍্যাব জনগণের কাছে ভালোবাসার প্রতীক : মহাপরিচালক

ভোলা প্রতিনিধি :
অক্টোবর ২৭, ২০২২ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন সন্ত্রাস, জঙ্গি, মাদক কারবারিদের কাছে র‌্যাব আতঙ্কের প্রতীক । তিনি বলেন, র‌্যাব দেশের সাধারণ জনগণের কাছে ভালবাসা, আস্থা ও নিরাপত্তার প্রতীক। অন্যদিক সন্ত্রাস, জঙ্গি, মাদক কারবারিদের কাছে র‌্যাব আতঙ্কের প্রতীক। বৃহস্পতিবার দুপুরে ভোলার দৌলতখান উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৪০০ ও চৌকিঘাট এলাকায় ১০০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করে র‍্যাব।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‌্যাব মহাপরিচালক বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে হয়তো রাজনৈতিক সহিংসতা বাড়তে পারে। সেই সঙ্গে সন্ত্রাস জঙ্গিবাদের তৎপরতা আরো বৃদ্ধি পেতে পারে। এসব সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিহত করার জন্য র‌্যাবসহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সদা প্রস্তুত।এ সময় আরো উপস্থিত ছিলেন- র‌্যাবের পরিচালক (অপারেশন উইং) লে. কর্নেল মো. জিয়াউর রহমান, র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদ, উপঅধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর, ভোলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।