ঢাকাশনিবার , ১৫ জুলাই ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

খুলার পাইকগাছায় ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার-১

কাজী সোহাগ পাইকগাছা, খুলনা থেকে :
জুলাই ১৫, ২০২৩ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনা জেলার পাইকগাছায় ৪ কেজি গাঁজাসহ ফারুক হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। গ্রেফতারকৃত ফারুক হোসেন উপজেলার গদাইপুর ইউপির ঘোষাল গ্রামের বদরউদ্দীন গাজীর ছেলে। পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় এসআই সাদ্দাম হোসেন, এএসআই শেখ পলাশ, মঞ্জুরুল ও কনস্টেবল ইমরান,অনুপম ও নুরআলম গোপন সংবাদের ভিত্তিতে ফারুকের বসতবাড়ি’র রান্না ঘরে মাটিতে পুতে রাখা প্লাস্টিকের বালতি থেকে ৪ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করেন। ওসি মোঃ রফিকুল ইসলাম জানান,সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। তবে ফারুককে হাতে-নাতে গ্রেফতারে এলাকায় স্বত্ত্বি ফিরছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।