ঢাকাশনিবার , ২২ অক্টোবর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

রাজপথ কাদের, দেখিয়ে দেব: যুবলীগ চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট :
অক্টোবর ২২, ২০২২ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

রাজপথ কাদের- তা আগামী ১১ নভেম্বর দেখিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।তিনি বলেছেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় যেতে চায়। ওদের নৈরাজ্যের জবাব যুবলীগ একলাই দিতে পারে- তা প্রমাণ করব, ইনশাআল্লাহ।আগামী ১১ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য যুব মহাসমাবেশ সফল করতে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে সংগঠনটির এক বিশেষ বর্ধিত সভায় পরশ একথা বলেন। সংগঠনটির প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে যুব মহাসমাবেশ ডেকেছে যুবলীগ। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও সব শাখার সমন্বয়ে বিশেষ বর্ধিত সভা সভা সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।সমাবেশ সফল করতে সভা থেকে ১০টি উপকমিটি গঠন করা হয়।নেতাকর্মীদের উদ্দেশে পরশ বলেন, ‘আমার প্রত্যাশা, আপনারা এই মহাসমাবেশকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আপনাদের সব সাধ্য দিয়ে ১১ নভেম্বরকে সফল করবেন।মাইনুল হোসেন খান বলেন, ‘প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, পৌরসভায় যে শক্তিশালী নেতৃত্ব রয়েছে- তা ১১ নভেম্বর দেখিয়ে দিতে হবে।বর্ধিত সভায় যুবলীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে দেশের বিভাগীয় পর্যায়ে সমাবেশ করছে বিএনপি। দশটি সাংগঠনিক বিভাগীয় সমাবেশ করবে তারা। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সর্বশেষ শনিবার খুলনায় সমাবেশ করেছে। আরও ছয়টি সাংগঠনিক বিভাগীয় সমাবেশ শেষ করে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।