ঢাকারবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ের সাতমেড়া ইউনিয়নে গ্রামপুলিশের মাঝে নোটবুক বিতরণ

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগগর সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নে জন্ম, মৃত্যু ও রাত্রিকালীন দায়িত্বপালনের তথ্য সংগ্রহ করতে গ্রাম পুলিশের মাঝে নোটবুক বিতরণ করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নে এই নোটবুক বিতরণ করা হয়। এসব নোটবুক বিতরণ করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম।এসময় ইউপি সচিব মোঃ সাহাদত হোসেন, ইউপি সদস্য মিন্টু কামালসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।জানা যায়, অত্র ইউনিয়নের জন্ম ও মৃত্যুর তথ্য সংগ্রহের সুবিধার্থে এবং রাত্রিকালীন গ্রামের বিভিন্ন সমস্যাসহ চুরি হওয়ার আশঙ্কা ঠেকাতে এই উদ্যোগ নিয়েছেন চেয়ারম্যান রবিউল ইসলাম। ইউনিয়নের ৯টি ওয়ার্র্ডে ৯জন গ্রামপুলিশ ও একজন দফাদারসহ প্রত্যেককে ৩টি করে নোটবুক দেয়া হয়েছে।এ বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, সরকার জন্ম ও মৃত্যু নিবন্ধনের প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় এর সঙ্গে গ্রামপুলিশের দায়িত্বতা যোগ করে তিনি এই উদ্যোগ নিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।