শ্রীলঙ্কার সাংবাদিকদের পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকারের প্রতি আহ্বান
নিজস্ব প্রতিবেদক: শ্রীলঙ্কার সাংবাদিকদের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব (ডব্লিউআইপিসি)। সংগঠনটি শ্রীলঙ্কার সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, স্বাধীনভাবে সংবাদ প্রকাশের অধিকার এবং গণতান্ত্রিক পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। শ্রীলঙ্কায় প্রস্তাবিত সন্ত্রাসবাদবিরোধী আইন নিয়ে সাংবাদিক ও নাগরিক অধিকার সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সাংবাদিকদের তথ্যসূত্রের গোপনীয়তা রক্ষার প্রশ্নটি এ আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে। ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব মনে করে, সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালন, সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য তুলে ধরার সুযোগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় নিরাপত্তা রক্ষার নামে যেন সাংবাদিকতার বৈধ কার্যক্রম, স্বাধীন মতপ্রকাশ কিংবা জনস্বার্থে অনুসন্ধানী সাংবাদিকতা বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে যথাযথ আইনি সুরক্ষা থাকা প্রয়োজন।
ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বলেন, সাংবাদিকদের অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা আন্তর্জাতিক সাংবাদিক সমাজের সম্মিলিত দায়িত্ব। বিশ্বের যেকোনো দেশে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অধিকার নিয়ে উদ্বেগ দেখা দিলে আন্তর্জাতিক সাংবাদিক সমাজের উচিত ঐক্যবদ্ধভাবে সেই অধিকারের পক্ষে অবস্থান নেওয়া।
তিনি বলেন, “শ্রীলঙ্কার সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার দাবির প্রতি আমরা সংহতি প্রকাশ করছি। সাংবাদিকরা যেন ভয়ভীতি কিংবা প্রতিশোধের আশঙ্কা ছাড়াই সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেন, তা নিশ্চিত করা জরুরি। আমরা শ্রীলঙ্কা সরকারের প্রতি আহ্বান জানাই, সাংবাদিক সংগঠন ও সংশ্লিষ্ট অংশীজনদের উদ্বেগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে গণমাধ্যমের স্বাধীনতা এবং স্বাধীন সাংবাদিকতার সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সাংবাদিক সংহতি কোনো দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার বিষয় নয়; বরং সাংবাদিকদের মৌলিক অধিকার, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় গঠনমূলক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব পাকিস্তানের মিয়ান ইশতিয়াক আলী বলেন, সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা একটি দায়িত্বশীল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্তব্য। সাংবাদিকদের পেশাগত কাজের সুরক্ষা, তথ্যসূত্রের গোপনীয়তা এবং জনস্বার্থে সংবাদ প্রকাশের অধিকার রক্ষায় কার্যকর ব্যবস্থা থাকা প্রয়োজন। তিনি বলেন, “ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব শ্রীলঙ্কার সাংবাদিক সমাজের সঙ্গে সংহতি প্রকাশ করছে। আমরা আশা করি, শ্রীলঙ্কার সরকার সাংবাদিক সংগঠনগুলোর বক্তব্য ও উদ্বেগ গুরুত্বসহকারে বিবেচনা করবে এবং এমন পরিবেশ নিশ্চিত করবে, যেখানে সাংবাদিকরা স্বাধীনভাবে, নির্ভয়ে ও দায়িত্বশীলতার সঙ্গে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন। ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব শ্রীলঙ্কা সরকারের প্রতি কয়েকটি গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছে।
প্রথমত, সাংবাদিকদের স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রকাশের অধিকার নিশ্চিত করতে হবে।
দ্বিতীয়ত, প্রস্তাবিত সন্ত্রাসবাদবিরোধী আইনের যেসব বিধান মতপ্রকাশের স্বাধীনতা, অনুসন্ধানী সাংবাদিকতা কিংবা সাংবাদিকদের তথ্যসূত্রের গোপনীয়তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে, সেগুলো স্বাধীন আইনি পর্যালোচনার মাধ্যমে পুনর্বিবেচনা করতে হবে।
তৃতীয়ত, সাংবাদিকদের বিরুদ্ধে পেশাগত কাজের কারণে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও অযৌক্তিক বাধা প্রতিরোধে কার্যকর সুরক্ষা নিশ্চিত করতে হবে।
চতুর্থত, সাংবাদিক সংগঠন, গণমাধ্যমকর্মী, আইন বিশেষজ্ঞ ও নাগরিক অধিকার সংগঠনগুলোর সঙ্গে অর্থবহ আলোচনা করে গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষিত রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পঞ্চমত, জাতীয় নিরাপত্তাসংক্রান্ত যেকোনো আইন প্রণয়ন ও প্রয়োগের ক্ষেত্রে মানবাধিকার, ন্যায্য বিচার, আইনের শাসন এবং সাংবিধানিক অধিকার সমুন্নত রাখতে হবে। এ বিষয়ে সরকারের প্রতি স্বাধীন সাংবাদিকতা রক্ষার্থে আইনের শ্রীলঙ্কায় যেসব সমস্যা রয়েছে সমস্যা গুলো দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আওরঙ্গজেব কামাল — সভাপতি, বাংলাদেশ,ওসমান বায়কুশ — জ্যেষ্ঠ সহসভাপতি, তুরস্ক,রাঙ্গা বান্দারানায়েকে — সহসভাপতি, শ্রীলঙ্কা,মিয়ান ইশতিয়াক আলী — কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব, পাকিস্তান,সৈয়দ ইয়াসিন মতিন — যুগ্ম সম্পাদক, আফগানিস্তান,সমরেশ রায় — কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ভারত,আলহাজ সোহাগ — দপ্তর সম্পাদক, সৌদি আরব,শম্পা দাস — নারী ও শিশুবিষয়ক সম্পাদক, ভারত,মো. আনিস প্রধান — কার্যনির্বাহী কমিটির সদস্য,ড. সৈয়দ খালিদ কায়েস — কার্যনির্বাহী সদস্য, ভারত,মীর মোহাম্মদ আলী — স্থায়ী সদস্য, ভারত,লক্ষ্মণ মুথুথান্থিরিগে — নির্বাহী সদস্য, শ্রীলঙ্কা,কে. কে. ধাম্মিকা — নির্বাহী সদস্য, শ্রীলঙ্কা,শিরোমি রত্নায়েকে — নির্বাহী সদস্য, শ্রীলঙ্কা,লাসান্থা রুহুনাগে — সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত, শ্রীলঙ্কা,মিথুন জয়াবর্ধনা — সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত, শ্রীলঙ্কা,সুশীল আরিয়াল — নেপালের প্রতিনিধি, নেপাল,জেইনেপ তিলকিচি — সংগঠনের সঙ্গে সম্পৃক্ত সদস্য, তুরস্ক,ফং তজে হং — আন্তর্জাতিক কার্যক্রমে সম্পৃক্ত, মালয়েশিয়া,কিম বোলান — আন্তর্জাতিক কার্যক্রমে সম্পৃক্ত, কানাডা,পল ভিয়ের — আন্তর্জাতিক কার্যক্রমে সম্পৃক্ত, কানাডা,মরিন গুগু প্রমূখ।ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংবাদিকদের অধিকার ও স্বাধীনতা রক্ষার প্রশ্নে আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা ও সংহতি আরও জোরদার করা প্রয়োজন। সাংবাদিকতার স্বাধীনতা শুধু সাংবাদিকদের পেশাগত স্বার্থের বিষয় নয়; এটি জনগণের তথ্য জানার অধিকার, জবাবদিহি এবং গণতান্ত্রিক সমাজের সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত।সংগঠনটি আশা প্রকাশ করে, শ্রীলঙ্কা সরকার সাংবাদিক সমাজের উদ্বেগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা ও পেশাগত মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের বার্তা—সাংবাদিকদের অধিকার রক্ষা, স্বাধীন সাংবাদিকতার সুরক্ষা এবং আন্তর্জাতিক সাংবাদিক সংহতি প্রতিষ্ঠায় বিশ্বজুড়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
World International Press Club Stands with Journalists in Sri Lanka, Calls on Government to Protect Media Freedom
By Our Staff Reporter : The World International Press Club (WIPC) has expressed its solidarity with the demands of journalists in Sri Lanka for the protection of their rights, freedom of expression, and media freedom. The organization has called on the Sri Lankan government to take effective measures to ensure the professional safety of journalists, their right to publish news independently, and the protection of a democratic environment.
Concerns have emerged among journalists and civil rights organizations regarding the proposed anti-terrorism law in Sri Lanka. The protection of media freedom, freedom of expression, and the confidentiality of journalists’ sources have become particularly important issues in this discussion.
The World International Press Club believes that ensuring journalists can perform their duties independently, publish truthful news, and report information concerning the public interest is extremely important. Appropriate legal safeguards must be in place to ensure that legitimate journalistic activities, freedom of expression, and investigative journalism in the public interest are not obstructed in the name of national security.
The President of the World International Press Club, Aurangzeb Kamal, said that protecting journalists’ rights and media freedom is a collective responsibility of the international journalistic community. Whenever concerns arise regarding journalists’ right to work independently in any country around the world, the international journalistic community should stand united in support of those rights.
He said, “We express our solidarity with the demands for protecting the rights, safety, professional dignity, and media freedom of journalists in Sri Lanka. It is essential to ensure that journalists can report the truth without fear, intimidation, or the threat of retaliation. We call on the Sri Lankan government to take the concerns of journalists’ organizations and relevant stakeholders seriously and to take the necessary measures to safeguard media freedom and independent journalism.”
He further stated that international journalistic solidarity is not about taking a position against any country. Rather, it is an important initiative for constructive cooperation in protecting the fundamental rights of journalists, the rule of law, and democratic values.
The Secretary-General of the Central Executive Committee of the organization, Mian Ishtiaq Ali of Pakistan, said that ensuring journalists’ freedom and safety is an important responsibility of a responsible state. Effective measures are necessary to protect journalists in the performance of their professional duties, safeguard the confidentiality of their sources, and uphold their right to publish news in the public interest.
He said, “The World International Press Club expresses its solidarity with the journalistic community of Sri Lanka. We hope that the Sri Lankan government will give serious consideration to the statements and concerns of journalists’ organizations and ensure an environment in which journalists can perform their professional duties independently, fearlessly, and responsibly.”
The World International Press Club has issued several important appeals to the Sri Lankan government.
First, the right of journalists to gather and publish news independently must be guaranteed.
Second, provisions of the proposed anti-terrorism law that could pose risks to freedom of expression, investigative journalism, or the confidentiality of journalists’ sources must be reconsidered through an independent legal review.
Third, effective safeguards must be ensured to prevent harassment, intimidation, and unreasonable restrictions against journalists arising from their professional activities.
Fourth, meaningful consultations must be held with journalists’ organizations, media professionals, legal experts, and civil rights organizations to establish measures that protect media freedom.
Fifth, any legislation concerning national security must uphold human rights, fair trial standards, the rule of law, and constitutional rights, both in its formulation and implementation.
The World International Press Club has called on the government to address the problems affecting independent journalism in Sri Lanka promptly and to take appropriate legal measures to protect press freedom.
Those expressing these demands on behalf of the World International Press Club include:
- Aurangzeb Kamal — President, Bangladesh
- Osman Baykus — Senior Vice President, Turkey
- Ranga Bandaranayake — Vice President, Sri Lanka
- Mian Ishtiaq Ali — Secretary-General of the Central Executive Committee, Pakistan
- Syed Yasin Matin — Joint Secretary, Afghanistan
- Samaresh Roy — Central Organizing Secretary, India
- Alhaj Sohag — Office Secretary, Saudi Arabia
- Shampa Das — Secretary for Women and Children’s Affairs, India
- Md. Anis Pradhan — Executive Committee Member
- Dr. Syed Khalid Qayes — Executive Committee Member, India
- Mir Mohammad Ali — Permanent Member, India
- Lakshman Muthuthanthirige — Executive Member, Sri Lanka
- K. K. Dhammika — Executive Member, Sri Lanka
- Shiromi Ratnayake — Executive Member, Sri Lanka
- Lasantha Ruhunage — Involved in the organization’s activities, Sri Lanka
- Mithun Jayawardhana — Involved in the organization’s activities, Sri Lanka
- Sushil Aryal — Representative of Nepal, Nepal
- Zeynep Tilkici — Member associated with the organization, Turkey
- Fong Tze Hong — Involved in international activities, Malaysia
- Kim Bolan — Involved in international activities, Canada
- Paul Veyre — Involved in international activities, Canada
- Marin Gugu, among others.
The World International Press Club has stated that mutual cooperation and solidarity at the international level must be further strengthened to protect journalists’ rights and freedoms. Press freedom is not merely a matter of professional interest for journalists; it is also closely connected to the public’s right to information, accountability, and the functioning of a democratic society.
The organization expressed hope that the Sri Lankan government would take the concerns of the journalistic community seriously and implement effective measures to protect journalists’ safety, freedom, and professional dignity.
The message of the World International Press Club: Journalists around the world must continue their united efforts to protect journalists’ rights, safeguard independent journalism, and strengthen international solidarity among members of the journalistic community.
سری لنکا کے صحافیوں کے ساتھ ورلڈ انٹرنیشنل پریس کلب کا اظہارِ یکجہتی، حکومت سے آزادیٔ صحافت کے تحفظ کا مطالبہ
خصوصی نامہ نگار
ورلڈ انٹرنیشنل پریس کلب (WIPC) نے سری لنکا میں صحافیوں کے حقوق، آزادیٔ اظہار اور آزادیٔ صحافت کے تحفظ کے مطالبات کی بھرپور حمایت کرتے ہوئے سری لنکن حکومت پر زور دیا ہے کہ وہ صحافیوں کے پیشہ ورانہ تحفظ، آزادانہ طور پر خبریں شائع کرنے کے حق اور جمہوری ماحول کے تحفظ کے لیے مؤثر اقدامات کرے۔
سری لنکا میں مجوزہ انسدادِ دہشت گردی قانون کے حوالے سے صحافتی حلقوں اور شہری حقوق کی تنظیموں میں تشویش پائی جاتی ہے۔ اس تناظر میں آزادیٔ صحافت، آزادیٔ اظہار اور صحافیوں کے ذرائعِ معلومات کی رازداری کا تحفظ خاص اہمیت اختیار کر گیا ہے۔
ورلڈ انٹرنیشنل پریس کلب کا مؤقف ہے کہ صحافیوں کو آزادانہ طور پر اپنے فرائض انجام دینے، حقائق پر مبنی خبریں شائع کرنے اور عوامی مفاد سے متعلق امور کو اجاگر کرنے کا مکمل موقع ملنا چاہیے۔ قومی سلامتی کے نام پر جائز صحافتی سرگرمیوں، آزادیٔ اظہار اور عوامی مفاد میں تحقیقاتی صحافت کی راہ میں رکاوٹیں پیدا نہیں ہونی چاہئیں۔ اس مقصد کے لیے مناسب قانونی ضمانتوں کا ہونا ضروری ہے۔
ورلڈ انٹرنیشنل پریس کلب کے صدر اورنگزیب کمال نے کہا کہ صحافیوں کے حقوق اور آزادیٔ صحافت کا تحفظ عالمی صحافتی برادری کی مشترکہ ذمہ داری ہے۔ دنیا کے کسی بھی ملک میں جب صحافیوں کے آزادانہ طور پر کام کرنے کے حق کے حوالے سے خدشات سامنے آئیں تو عالمی صحافتی برادری کو متحد ہو کر ان کے حقوق کی حمایت کرنی چاہیے۔
انہوں نے کہا:
”ہم سری لنکا کے صحافیوں کے حقوق، تحفظ، پیشہ ورانہ وقار اور آزادیٔ صحافت کے تحفظ کے مطالبات کے ساتھ مکمل یکجہتی کا اظہار کرتے ہیں۔ یہ یقینی بنانا ناگزیر ہے کہ صحافی خوف، دباؤ، دھمکیوں یا انتقامی کارروائیوں کے خدشے کے بغیر حقائق عوام تک پہنچا سکیں۔ ہم سری لنکن حکومت سے مطالبہ کرتے ہیں کہ وہ صحافتی تنظیموں اور متعلقہ حلقوں کے تحفظات کو سنجیدگی سے لے اور آزادیٔ صحافت و آزاد صحافت کے تحفظ کے لیے ضروری اقدامات کرے۔“
انہوں نے مزید کہا کہ بین الاقوامی صحافتی یکجہتی کا مقصد کسی ملک کے خلاف مؤقف اختیار کرنا نہیں، بلکہ صحافیوں کے بنیادی حقوق، قانون کی حکمرانی اور جمہوری اقدار کے تحفظ کے لیے تعمیری تعاون کو فروغ دینا ہے۔
تنظیم کی مرکزی مجلسِ عاملہ کے سیکریٹری جنرل میاں اشتیاق علی (پاکستان) نے کہا کہ صحافیوں کی آزادی اور سلامتی کو یقینی بنانا ایک ذمہ دار ریاست کی اہم ذمہ داری ہے۔ صحافیوں کو اپنے پیشہ ورانہ فرائض کی انجام دہی کے دوران تحفظ فراہم کرنے، ان کے ذرائعِ معلومات کی رازداری برقرار رکھنے اور عوامی مفاد میں خبریں شائع کرنے کے حق کو یقینی بنانے کے لیے مؤثر اقدامات ضروری ہیں۔
انہوں نے کہا:
”ورلڈ انٹرنیشنل پریس کلب سری لنکا کی صحافتی برادری کے ساتھ اپنی یکجہتی کا اظہار کرتا ہے۔ ہمیں امید ہے کہ سری لنکن حکومت صحافتی تنظیموں کے بیانات اور تحفظات پر سنجیدگی سے غور کرے گی اور ایسا ماحول فراہم کرے گی جس میں صحافی آزادی، بے خوفی اور ذمہ داری کے ساتھ اپنے پیشہ ورانہ فرائض انجام دے سکیں۔“
ورلڈ انٹرنیشنل پریس کلب نے سری لنکن حکومت سے درج ذیل اہم مطالبات کیے ہیں:
اول: صحافیوں کے لیے آزادانہ طور پر خبریں جمع کرنے اور شائع کرنے کے حق کی ضمانت دی جائے۔
دوم: مجوزہ انسدادِ دہشت گردی قانون کی ان شقوں کا آزادانہ قانونی جائزہ لیا جائے جو آزادیٔ اظہار، تحقیقاتی صحافت یا صحافیوں کے ذرائعِ معلومات کی رازداری کے لیے خطرات پیدا کر سکتی ہیں۔
سوم: صحافیوں کو ان کی پیشہ ورانہ سرگرمیوں کے باعث ہراسانی، دھمکیوں اور غیر معقول پابندیوں سے محفوظ رکھنے کے لیے مؤثر قانونی ضمانتیں فراہم کی جائیں۔
چہارم: آزادیٔ صحافت کے تحفظ کے لیے قابلِ عمل اقدامات وضع کرنے کی غرض سے صحافتی تنظیموں، میڈیا کے پیشہ ور افراد، قانونی ماہرین اور شہری حقوق کی تنظیموں سے بامعنی مشاورت کی جائے۔
پنجم: قومی سلامتی سے متعلق کسی بھی قانون کی تیاری اور اس پر عمل درآمد کے دوران انسانی حقوق، منصفانہ عدالتی کارروائی کے اصولوں، قانون کی حکمرانی اور آئینی حقوق کا مکمل احترام یقینی بنایا جائے۔
ورلڈ انٹرنیشنل پریس کلب نے سری لنکا میں آزاد صحافت کو درپیش مسائل کو فوری طور پر حل کرنے اور آزادیٔ صحافت کے تحفظ کے لیے مناسب قانونی اقدامات کرنے پر زور دیا ہے۔
ورلڈ انٹرنیشنل پریس کلب کے مطالبات کی حمایت کرنے والی شخصیات
– اورنگزیب کمال — صدر، بنگلہ دیش
– عثمان بائکوش — سینئر نائب صدر، ترکی
– رنگا بندارانائیکے — نائب صدر، سری لنکا
– میاں اشتیاق علی — سیکریٹری جنرل، مرکزی مجلسِ عاملہ، پاکستان
– سید یاسین متین — جوائنٹ سیکریٹری، افغانستان
– سومریش رائے — مرکزی آرگنائزنگ سیکریٹری، بھارت
– الحاج سوہاغ — آفس سیکریٹری، سعودی عرب
– شمپا داس — سیکریٹری برائے خواتین و اطفال، بھارت
– ایم ڈی انیس پردھان — رکنِ مجلسِ عاملہ
– ڈاکٹر سید خالد قایس — رکنِ مجلسِ عاملہ، بھارت
– میر محمد علی — مستقل رکن، بھارت
– لکشمن متھوتھنتھریگے — رکنِ مجلسِ عاملہ، سری لنکا
– کے۔ کے۔ دھمیکا — رکنِ مجلسِ عاملہ، سری لنکا
– شرومی رتناائیکے — رکنِ مجلسِ عاملہ، سری لنکا
– لاسنتھا روحوناگے — تنظیمی سرگرمیوں میں شریک، سری لنکا
– متھون جیاوردھنے — تنظیمی سرگرمیوں میں شریک، سری لنکا
– سشیل آریال — نمائندہ، نیپال
– زینب تلکیچی — تنظیم سے وابستہ رکن، ترکی
– فانگ زے ہونگ — بین الاقوامی سرگرمیوں میں شریک، ملائیشیا
– کم بولان — بین الاقوامی سرگرمیوں میں شریک، کینیڈا
– پال ویرے — بین الاقوامی سرگرمیوں میں شریک، کینیڈا
– مارین گوگو — دیگر اراکین کے ہمراہ
ورلڈ انٹرنیشنل پریس کلب نے اس عزم کا اظہار کیا ہے کہ صحافیوں کے حقوق اور آزادیوں کے تحفظ کے لیے عالمی سطح پر باہمی تعاون اور یکجہتی کو مزید مضبوط بنایا جائے گا۔ آزادیٔ صحافت محض صحافیوں کے پیشہ ورانہ مفادات کا معاملہ نہیں، بلکہ اس کا گہرا تعلق عوام کے حقِ معلومات، جواب دہی اور جمہوری معاشرے کے مؤثر نظام سے بھی ہے۔
تنظیم نے امید ظاہر کی ہے کہ سری لنکن حکومت صحافتی برادری کے خدشات کو سنجیدگی سے لیتے ہوئے صحافیوں کی سلامتی، آزادی اور پیشہ ورانہ وقار کے تحفظ کے لیے مؤثر اقدامات کرے گی۔
ورلڈ انٹرنیشنل پریس کلب کا پیغام:
دنیا بھر کے صحافیوں کو چاہیے کہ وہ صحافیوں کے حقوق کے تحفظ، آزاد صحافت کے فروغ اور عالمی صحافتی برادری کے درمیان یکجہتی کو مضبوط بنانے کے لیے متحد ہو کر اپنی کوششیں جاری رکھیں۔

