ঢাকাশনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কপিলমুন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্জ্ব খায়রুল ইসলামের ইন্তেকাল 

মীর হানিফ আলী :
অক্টোবর ৩, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনা জেলার পাইকগাছা থানার কপিলমুন বাজারের সাবেক বিশিষ্ট ব্যবসায়ী ও কপিলমুন মসজিদের সাবেক সাধারণ সম্পাদক সর্দার আলহাজ্জ্ব খায়রুল ইসলাম আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি গতকাল আনুমানিক রাত ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে কপিলমুনি, পাইকগাছা ও পার্শ্ববর্তী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী। বিশেষ করে তাঁর ভাইপো বিশিষ্ট ব্যবসায়ী শেখ ইকবাল হোসেনসহ পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মরহুমের মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর কপিলমুনি ও পাইকগাছার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দফায় দফায় তাঁর বাসভবনে ছুটে যান। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এছাড়া তার মৃত্যুতে ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল ব্যক্তিগতভাবে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
এদিকে খুলনা জেলা বিএনপির সদস্য ইমাদুল শারীরিকভাবে অসুস্থ থাকায় ব্যক্তিগতভাবে মরহুমের বাড়িতে উপস্থিত হতে পারেননি। তাঁর পক্ষ থেকে সাবেক ছাত্রদল নেতা ও সংগঠক মীর হানিফ হোসেনের নেতৃত্বে একদল তরুণ ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ মরহুমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন তরুণ ব্যবসায়ী শেখ ইকবাল হোসেন, শেখ আলমগীর হোসেন, শেখ রাহান হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের আরও অনেকে।
এলাকাবাসী জানান, আলহাজ্জ্ব খায়রুল ইসলাম দীর্ঘদিন কপিলমুনি বাজারের ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। পাশাপাশি কপিলমুনি মসজিদের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে তিনি ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসী একজন পরিচিত ব্যবসায়ী ও সামাজিকভাবে সম্পৃক্ত ব্যক্তিকে হারালেন।
মরহুম আলহাজ্জ্ব খায়রুল ইসলামের মৃত্যুতে কপিলমুনিবাসী ও পাইকগাছাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দান করতে মহান আল্লাহর কাছে দোয়া করেছেন স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী।
মহান আল্লাহ তাআলা মরহুম আলহাজ্জ্ব খায়রুল ইসলামকে ক্ষমা করে দিন, তাঁর কবরকে নূরে ভরে দিন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।