ডেক্স রিপোর্ট : মায়ামিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে গোলশূন্য ড্র করেছে কলম্বিয়া-পর্তুগাল। দুই দলই আগে থেকে নকআউটে যাওয়া নিশ্চিত করে রেখেছিল। এই ড্রয়ে গ্রুপ কে-তে শীর্ষে থেকে পরের রাউন্ডে উঠল কলম্বিয়া, আর দ্বিতীয় হলো পর্তুগাল।কলম্বিয়া এখন ৩ জুলাই ঘানার মুখোমুখি হবে। আর পর্তুগাল একদিন আগে ২ জুলাই খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে।ম্যাচের বেশিরভাগ সময় কলম্বিয়া ছিল আক্রমণে। দ্বিতীয়ার্ধের স্টপেজ টাইমে ডাভিনসন সানচেজ কর্নার থেকে হেড করে গোল করেন, মনে হচ্ছিল জয় পেয়ে গেছে কলম্বিয়া। কিন্তু অফসাইডে বাতিল হয়ে যায় সেই গোল।এটি বিশ্বকাপে কলম্বিয়ার ইতিহাসে প্রথম গোলশূন্য ড্র।ফুটবল বিশ্বকাপ ২০২৬ কলম্বিয়া ফুটবল দল পর্তুগাল ফুটবল দল
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

