ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার ৪নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত জনতার চেয়ারম্যান মোঃ শামীম আহম্মেদ সুমন ভূঁইয়া কে দায়িত্ব অর্পন অনুষ্ঠান অনুষ্ঠিত । সোমবার সকাল সাড়ে দশটায় ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা: মো এনামুর রহমান এমপি তিনি বলেন বর্তমান সরকার টেকসই ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে । দেশের উন্নয়ন ধারা অব্যহত রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে । তিনি এ সময় আরো বলেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ শামীম আহম্মেদ সুমন ভূঁইয়া
একজন দক্ষ সাংগঠনিক ,তার নেতৃত্বে এ ইউনিয়নের উন্নয়ন ধারা অব্যহত থাকবে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন সাভার উপজেলার চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজ্ঞরুল আলম রাজীব। তিনি এ সময় বলেন,মরুহুম চেয়ারম্যান সৈয়াদ আহম্মেদ মাষ্টার সবসময় দলের জন্য কজ করেছেন ,তার পুত্র সুমন আহম্মেদ ভূঁইয়া নিজে একজন জনদরদী তার প্রমান তিনি রেখেছেন।আমি আশাকরি তিনি সবসময় এলাকাবাসীর পাশে থাকবে। এর আগে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ৪নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত জনতার চেয়ারম্যান মোঃ শামীম আহম্মেদ সুমন ভূঁইয়া, তিনি এ সময় বলেন যতদিন বাঁচবো সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবো।জননেত্রী শেখ হাসিনার দেখানো পথে চলবো। অনুষ্টানে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামীলীগের সদস্য মাসুদ চৌধুর। সফর শেখের সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা
আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক দেওয়ান মেহেদী মাসুদ মঞ্জু,সাংকৃতিক বিষয়ক সম্পাদক হাজী জমাত আলী দেওয়ান,আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকার, আশুলিয়া থানা আওয়ামী লীগের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন দেওয়ান, আশুলিয়া থানা জাতীয় শ্রমিক লীগ আঞ্চলিক কমিটির যুগ্ম আহবায়ক সানাউল্লাহ ভুঁইয়া সানি, জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির ইদ্রিস আলী, সালাউদ্দিন, নাজমুল হক ইমু,আবু সামা মৃধা,আল মামুন শিকদার কুদ্দুস, সাগর, শাহিন,সহ জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির নেতা কর্মীরা। ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নুরুল আমিন মন্ডল উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান হাফিজ, ইউপি সদস্য হাজী মোঃ আফজাল হোসেন,ফারুক হোসেন, ইউনুস আলী, জাহাঙ্গীর,জলিলউদ্দীন ভূঁইয়া রাজন, আবুল, মোঃ আলমগীর হোসেন স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা ও দোয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে।

