ঢাকা জেলার সাভারে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ডিবি (উত্তর), ঢাকা জেলা কর্তৃক ০৫ (পাঁচ) কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত মঙ্গলবার মাদক কারবারীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। ডিবি (উত্তর) ঢাকা জেলার এএসআই (নিঃ) সুলতান মাহমুদ সংঙ্গীয় এসআই (নিঃ) মোঃ জহিরুল ইসলাম ফোর্সসহ ঢাকা জেলার সাভার থানা এলাকায় আইনশৃংখলা রক্ষা ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নির্দেশনায় উর্ধ্বতন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে গত ২৭/০১/২০২৩ ইং তারিখ রাতে সাভার মডেল থানাধীন রেডিও কলোনী এলাকা হইতে কুমিল্লা জেলার বরুড়া থানার জোড়পুকুরিয়া গ্রামের জামিল উদ্দিনের ছেলে মোঃ মহিন উদ্দিন (৩৮), যার বর্তমান ঠিকানা গ্রাম -বসিলা গার্ডেন সিটি, মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকাকে তিন কেজি পাঁচশত গ্রাম গাঁজা, ও ফরিদপুর জেলার ভাংগা থানার নাজিরপুর সাতবর বাড়ী গ্রামের মোঃ রাশেদুল হকের ছেলে মোঃ হাবিব উল্লাহ (৩১) কে সর্বমোট এক কেজি পাঁচশত গ্রাম গাঁজাসহ সর্বমোট ০৫ (পাঁচ) কেজি গাঁজা সহ গ্রেফতার করিয়া হেফাজতে গ্রহন করেন। গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত আসামীদ্বয় কুমিল্লা হইতে মাদকদ্রব্য সংগ্রহ করিয়া ঘটনাস্থল সহ আশেপাশের এলাকায় বিক্রয় করিয়া থাকে। উক্ত আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এই বিশেষ অভিযান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এর অংশ হিসেবে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম বার মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবিব খান পিপিএম- সেবা মহোদয়ের তত্বাবধানে মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এরকম সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, মাদক আইনে মামলা করে ঐ মাদক ব্যবসায়ীদের সাভার মডেল থানায় হস্তান্তর করে উক্ত আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ।

