ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ভোটের বার্তা দিতেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বরানগরে রোড শো করলেন।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা :
এপ্রিল ১১, ২০২৬ ৭:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি :  গতকাল দুপুর তিনটায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে , ২০২৬ এর ভোটের বার্তা দিতেই কামারহাটি ডানলপ থেকে সিঁথি মোড় পর্যন্ত বিরাট রোড শো করলেন। এই রোড শোকে কেন্দ্র করে জনজোয়ারে পরিণত হয়, তার দুধারে অগণিত মানুষ অপেক্ষায় ছিলেন।

তৃণমূলের এই রোড শোতে অংশগ্রহণ করেন, বরানগরের বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, দমদম লোকসভা কেন্দ্রের সংসদ অধ্যাপক সৌগত রায়, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক, কামারহাটি বিধানসভার ভোট প্রার্থী মদন মিত্র , এছাড়া উপস্থিত ছিলেন অপর্ণা মৌলিক, দিলীপ নারায়ন বসু, অঞ্জন পাল, রামকৃষ্ণ পাল, শম্পা কুন্ডু, নিলু গুপ্তা, পুষ্প রায়, সঞ্চিতা দে এবং বরানগরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর। ও তৃণমূল কংগ্রেসর কর্মীবৃন্দরা।

এই রোড শোকে কেন্দ্র করে, কামারহাটির ডানলপ মোড় থেকে সিথির মোড় পর্যন্ত গোটা অঞ্চল পুলিশি নিরাপত্তার বেস্টনি দিয়ে ঘেরা ছিল, ছিল কর্মী সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো, কিছু আগে বরা নগরের তৃণমূল প্রার্থী টিকা ব্যানার্জি আগমনে মাথায় ছো নাচের কলসি নিয়ে মেতে উঠলেন।
এবং একজন মহিলাকে দেখা যায় ফোন নিয়ে মুখ্যমন্ত্রী পা ধরার জন্য ছুটে যেতে, কড়া নিরাপত্তা সত্ত্বেও কিভাবে ছুটে গেলেন সে নিয়েও প্রশ্ন উঠেছে। এমনকি মুখ্যমন্ত্রীর মিছিলের মাঝে থেকে একটি অ্যাম্বুলেন্স গাড়ি ও পেরিয়ে যায়।

রোড শো শেষে বরানগরের বিধায়িকা ও প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি সাংবাদিকদের মুখোমুখি হলে, তিনি বলেন বরানগরের মানুষেরা খুশি, আমাদের দিদি বরানগরে পা রেখেছেন, আমরা তাহার কাছে কৃতজ্ঞ। আমাদের এলাকার সকল কাউন্সিলরাও কৃতজ্ঞ দিদিকে পেয়ে, আজকের এই রোড শো প্রমাণ করে দিল, আমাদের দিদি জয় হবেই, আবার দিদিকে সবাই মুখ্যমন্ত্রী রূপে দেখতে পাবে।,

এর সাথে সাথে সায়ন্তিকা ব্যানার্জিকে প্রশ্ন করেন এবং বলেন, দিদি বিরোধীরা বলছেন আপনি এই এলাকায় কিছুই করতে পারেননি, তাহার উত্তরে তিনি বলেন আমি দেড় বছরে যতটা সম্ভব পেরেছি কাজ করার চেষ্টা করেছি বাকি কাজটা এবারে শেষ করার চেষ্টা করব, কে কি বললো আমার যায় আসে না, আর বিরোধীরা বলবেন কারণ তাদের পায়ের মাটি সরে যাচ্ছে, আজকে রোডশো প্রমাণ করে দিয়েছে সবাই দিদির পাশে আছে, সবাই দিদিকে চায়, বাংলায় দিদিকে আবার দেখতে চাই।

রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা, পশ্চিমবঙ্গ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।