ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব

ডেক্স রিপোর্ট :
মার্চ ১৮, ২০২৬ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। ফলে আগামী শুক্রবার (২০ মার্চ) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।
বুধবার (১৮ মার্চ) রাতে সৌদি আরবের চাঁদ দেখা কমিটির পর্যবেক্ষণের পর এ ঘোষণা দেওয়া হয়। আন্তর্জাতিক গণমাধ্যম Khaleej Times-এর খবরে জানানো হয়েছে, দেশটির কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।
এর ফলে বৃহস্পতিবার সৌদি আরবে রমজানের ৩০তম দিন পূর্ণ হবে এবং তার পরদিন শুক্রবার সারাদেশে ধর্মীয় মর্যাদা ও আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন মুসল্লিরা।
প্রসঙ্গত, সৌদি আরবের ঘোষণার ভিত্তিতে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশেও একই দিনে ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশসহ অন্যান্য দেশে ঈদের তারিখ নির্ধারণ করা হবে নিজ নিজ চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।