ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

নিজস্ব সংবাদদাতা:
জানুয়ারি ১৫, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ক্রিকেটারদের দাবির মুখে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টাইগার ক্রিকেট বোর্ড শর্ত জুড়ে দিয়েছিল, যদি আজকের মধ্যে ক্রিকেটাররা খেলায় না ফেরে, তাহলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ করে দেওয়া হবে।সেই পথেই হাঁটছে বিসিবি। কোয়াবের অনড় অবস্থান এবং ক্রিকেটারদের ম্যাচ বয়কটের কারণে চলমান বিপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দিয়েছে বিসিবি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতেই আনুষ্ঠানিকভাবে ফ্রাঞ্চাইজিদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেবে বোর্ড।বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা ছিল আজ। তবে তা শুরুর আগেই বড় অনিশ্চয়তায় পড়ে। পরে দিনের ম্যাচ হয়নি। বিকালের ম্যাচও মাঠে গড়ায়নি। এরপর এমন সিদ্ধান্ত নেয় বিসিবি।এদিন সন্ধ্যা ছয়টায় মিরপুরে সিলেট টাইটানসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়রসের মাঠে নামার কথা ছিল। দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচটিও একই কারণে অনুষ্ঠিত হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।