ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ইরানের সব বন্দর অবরোধ শুরু মার্কিন বাহিনীর

ডেস্ক রিপোর্ট :
এপ্রিল ১৩, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত সময় অনুযায়ী ইরানের সব বন্দর অবরোধ শুরু করেছে মার্কিন নৌবাহিনী। ইরানি সময় সোমবার বিকাল সাড়ে পাঁচটায়, ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ১০ টায় (বাংলাদেশ সময় সোমবার রাত ৮টা) মার্কিন বাহিনীর অবরোধ এই শুরু হয়।মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, অবরোধের আওতাভুক্ত জলসীমায় কোনও জাহাজ গেলে তা আটক, দিক পরিবর্তন বা জব্দ করা হতে পারে।এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের জাহাজ অবরোধ করা অঞ্চলের কাছে আসা মাত্র ধ্বংস করে দেওয়া হবে।সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, “সতর্কতা: (ইরানিদের) কোনও জাহাজ যদি আমাদের অবরোধ করা অঞ্চলের কাছে আসে, তাহলে তাৎক্ষণিকভাবে সেগুলো ধ্বংস করা হবে। সমুদ্রে মাদক চোরাকারবারিদের যেভাবে হত্যা করা হয়েছে ইরানিদের বিরুদ্ধেও একই ব্যবস্থা গ্রহণ করা হবে।ট্রাম্প দাবি করেছেন, ইরানের নৌবাহিনীকে তারা ধ্বংস করে দিয়েছেন। কিন্তু দেশটির কিছু ‘ফাস্ট অ্যাটাক জাহাজ’ ধ্বংস করেননি। কারণ এগুলো তাদের জন্য হুমকি নয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।