বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউসিং লিঃ এর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজ দুপুর ১১ টায় রাজধানীর জিয়া উদ্যানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল-এর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং গভীর শ্রদ্ধা জানান। এই সময় তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশ প্রেমিক । মানুষের কল্যাণ জীবনের পুরোটা সময়টা দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আজহার আলী। তিনি এ সময় বলেন সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মাতা তিনি তার জীবনকে দরিদ্র শ্রেণীর মানুষের জন্য বিসর্জন দিয়েছেন। আমরা তার রুয়ের মাগফেরাত কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল মান্নান ভূঁইয়া। তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতির একটি আদর্শের প্রতীক তার আদর্শ নিয়ে তার সহধর্মিনী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সারাটা জীবন মানুষের জন্য কাজ করেছেন। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক মোঃ ইউনুস আলী, সাংবাদিক জাহাঙ্গীর আলম রাজু, কোহিনুর বেগম, মামুদা আক্তার, মোঃ জুয়েল প্রমুখ।কর্মসূচির শেষ পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর সহধর্মিণী সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

