ঢাকাবৃহস্পতিবার , ১৯ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে বই পাঁচার মামলায় রিমান্ড মঞ্জুর

Link Copied!

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মাধ্যমিক স্তরের চলতি সনের সাড়ে ১১ হাজার পাঠ্যবই পাচারের মামলায় ৩ আসামীর ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। জানা যায়, বৃহস্পতিবার আদালতের বিজ্ঞ বিচারক মেহেদী হাসান আসামীদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামীরা হলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক মাজেদুর রহমান, ট্রাক চালক শ্যামল ও তার ভাই রাসেল মিয়া। এরআগে গত রবিবার (১৫ জানুয়ারী) দিনগত রাতে ট্রাকযোগে এসব বই পাঁচারকালে সিরাজগঞ্জের যমুনা সেতু (পশ্চিম) থানা পুলিশ আটক করে। এসময় ট্রাক চালক ও হেলপার শ্যামল ও রাশেল ২ সহোদরকে আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অফিস সহায়ক মাজেদুরকে গ্রেপ্তার করে সুন্দরগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাদী হয়ে পরের দিন (সোমবার) থানায় একটি মামালা করেন। এ মামলার বাদীকে নিয়ে সর্ব মহলেই চলছে নানান প্রশ্ন। মামলাটি তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান।
ডিবি ওসি মোখলেছুর রহমান সরকার জানান, তদন্তের স্বর্থে এখনই কিছু বলা যাচ্ছেনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।