ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

খুলনার ৫টি আসনে বিএনপির প্রার্থী হলেন যারা

আওরঙ্গজেব কামাল :
নভেম্বর ৩, ২০২৫ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৫ আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করছে বিএনপি। এরমধ্যে খুলনার ৬টি আসনের মধ্যে ৫টি আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র খুলনা-১ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। পরবর্তীতে ঘোষণা করা হবে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থী তালিকা ঘোষণা করেন। এ সময় বিএনপি মহাসচিব বলেন,খুলনা-১ আসনে প্রার্থী পরে ঘোষনা করা হবে।খুলনা-২ খুলনা বিএনপি’র সাবেক বিভাগীয় সাংগঠণিক সম্পাদক ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুর নাম ঘোষনা করা হয়েছে। খুলনা-৩ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল,খুলনা-৪ কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল,খুলনা-৫ সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আজগর লবী, খুলনা-৬ খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীর নাম ঘোষনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।