ঢাকাশুক্রবার , ১৩ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৬ তম বিশ্ব ইজতেমা, ময়দানে স্থান সংকট

আওরঙ্গজেব কামাল :
জানুয়ারি ১৩, ২০২৩ ৫:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

টঙ্গীর তুরাগ নদের তীরে বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৬ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সাত স্তরের নিরাপত্তা বেস্টনির মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ নদের তীরে বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব মুসলিম উম্মার অন্যতম বৃহৎ এই ধর্মীয় জমায়াতে। আগামী (১৫ জানুয়ারি) রবিবার বেলা সাড়ে ১১ টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে আলিমি শুরার তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তবে এর আগে বৃহস্পতিবার দুপুরের আগেই ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা, সড়ক ও ভবন কানায় কানায় ভরে যায়। এ কারণে বাদ জোহর থেকেই শুরু হয় তালিমি বয়ান। আজ শুক্রবার এ ময়দানে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত হবে। রোববার দুপুরের আগে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথমপর্ব। মুসল্লিরা বুধবার থেকেই ময়দানে আসতে শুরু করেন। বৃহস্পতিবার সকালের মধ্যেই ময়দান ও আশপাশের এলাকা পূর্ণ হয়ে ওঠে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুপুর বা এরপর আসা মুসল্লিদের বড় অংশকেই তাই ফিরে যেতে হয়েছে। কেউ কেউ এখানে ঠাঁই না পেয়ে ঢাকায় তাদের নিকটাত্মীয়দের কাছে আশ্রয় নিয়েছেন। তবে সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মুসল্লিদের ময়দানমুখী স্রোত অব্যাহত ছিল। তারা জানিয়েছেন, থাকার জায়গা না পেলেও বয়ান শুনে অন্য কোথাও গিয়ে অবস্থান নেবেন।বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ভারত, সিরিয়া, পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, চাঁদ, মিয়ানমার, আফগানিস্তানসহ ৪০ দেশের প্রায় দুই হাজার বিদেশি মেহমান ময়দানে নির্ধারিত নিবাসে অবস্থান নিয়েছেন। এ তথ্য জানিয়েছেন বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম। তিনি বলেন, বিদেশিদের মধ্যে ভারত থেকে সর্বোচ্চ সংখ্যক মুসল্লি ময়দানে অবস্থান নিয়েছেন। ইজতেমা শুরুর মধ্য দিয়ে ইবাদত-বন্দেগি আর আল্লাহর গুণবাচক ধ্বনিতে মুখর হয়ে উঠেছে ময়দান। বয়ান, কারগুজারি, তাশকিল, তালিম, কুরআন তিলাওয়াত, জিকির-আসকার ও ইবাদত বন্দেগিতে মশগুল মুসল্লিরা। বাংলাদেশের মাওলানা রবিউল হক বাদ জোহর তালিমি বয়ান করেন। বাদ আছর বয়ান করেন ভারতের মাওলানা ফারুক, বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। তার বয়ান বাংলায় ভাষান্তর করেন কারি জুবায়ের আহমেদ। শুক্রবার বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ইজতেমায় আসা দুই মুসল্লি বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন। এরা হলেন-সিলেটের জৈন্তাপুর থানার হরিপুরের হেমুবটে পাড়া গ্রামের ফজলুল হকের ছেলে নুরুল হক (৬৩) ও গাজীপুর মহানগরীর ভিরুলিয়া এলাকার আবু তৈয়ব ওরফে আবু তালেব (৯০)। ময়দানের লাশের জিম্মাদার মাওলানা মহাম্মদ শাকের জানিয়েছেন, ৬২ নম্বর খিত্তায় অবস্থানকালে নুরুল হক জানান, শ্বাসকষ্টজনিত রোগে ও তৈয়ব আলী বার্ধক্যজনিত কারণে মারা যান। ময়দানে জানাজা শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। সরেজমিনে জানাযায়, দুই বছর পর ইজতেমা শুরু হওয়ায় প্রচুর মুসল্লি উপস্থিত হয়। যে কারনে দুদিন আগে থেকেই প্রাথমিক বয়ান শুরু হলেও ইজতেমার মূল পর্ব আজ বাদ ফজর থেকে শুরু হয়েছে। ইতোমধ্যে ১৬০ একরের ইজতেমা ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। অনেকেই ময়দানে জায়গা না পেয়ে আশপাশের সড়কে অবস্থান নিয়েছেন। এছাড়া বিভিন্ন জেলা থেকে এখনো মুসল্লিরা ময়দানের উদ্দেশ্যে আসছেন। এদিকে ইজতেমা ময়দানে ভারত ও পাকিস্তানের বেশ কয়েকজন শূরা সদস্য উপস্থিত রয়েছেন। এর মধ্যে রয়েছেন-ভারতের মাওলানা আহমদ লাট, মাওলানা ইব্রাহিম দেওলা, মাওলানা ফারুক, মাওলানা জুহায়েরুল হাসান, মাওলানা ইসমাইল গোদরা ও পাকিস্তানের মাওলানা জিয়াউল হক, মাওলানা খুরশিদ আলম, মাওলানা ডা. নওশাদ, মাওলানা হাসমত উল্লাহ, মাওলানা আনিসুর রহমান, মাওলানা বখতে মুনির ও মাওলানা শাহেদ। এ ছাড়াও মাওলানা মুফতি মাহফুজ, মুফতি আকবর শরিফ, মাওলানা ওয়াহিদ, মাওলানা শওকত ময়দানে রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ইজতেমা ময়দান পরিদর্শন করেন। পরে তিনি ময়দানের উত্তর-পশ্চিম কোণে অলিম্পিয়া টেক্সটাইল মিলস উচ্চবিদ্যালয় মাঠে স্থাপিত হামদর্দ ল্যাবরেটরিজের স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, হামদর্দের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জামাল উদ্দিন ভূঁইয়া রাসেল, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মাহবুব আলম প্রমুখ। এ ছাড়াও মাঠের উত্তর-পশ্চিম কোণে অলিম্পিয়া টেক্সটাইল মিলস উচ্চবিদ্যালয় মাঠে ইসলামী ফাউন্ডেশন, হামদর্দ ল্যাবরেটরিজ, ইবনে সিনা, গাজীপুর সিটি করপোরেশন, গাজীপুর সিভিল সার্জন, টঙ্গী ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি, র‌্যাবসহ প্রায় ৩০টি সেবামূলক প্রতিষ্ঠান তাদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করছে। একাধিক সুত্রে জানাজায়,ময়দানে স্থান সংকট এর কারনে মুসুল্লিরা রাত্রে অনেক কষ্ঠ করেছে। যে যেখানে পেরেছে সেখানে অবস্থান করেছে। যারা নির্ধারিত খিত্তায় স্থান পাননি তারা বাধ্য হয়ে ময়দানের বাউন্ডারির বাহিরে চার পাশের খালি জায়গা ও ফুটপাতে ইস্তেমায়ি সামানা নিয়ে বসে পড়েছেন। গাইবান্ধার মুসল্লি আলী নেওয়াজ (৬৫) জানালেন তাদের জন্য নির্ধারিত ৩৩নং খিত্তায় মুসল্লি পূর্ণ হয়ে যাওয়ায় তিনি বাধ্য হয়ে বাটা সু কারখানার সামনের রাস্তায় অবস্থান নিয়েছেন। এ সময় প্রচন্ড ঠান্ডার কারনে অনেক মুসল্রিরা ফেরত যেতে দেখা গেছে। এবিষয়ে বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরুব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান এর নিকটে জানতে চাইলে তিনে বলেন এবার প্রথম পর্বে প্রচুর মুসল্লি হওয়ায় মাঠে যায়গা হয়নি। এসময় তিনি আগামীতে ময়দানের পরিধি বর্ধিত করার জন্য সরকারের কাছে আহ্বান জানান।অপরদিকে মোবাইল নেটওয়ার্কে সমস্যা রয়েছে ইজতেমার ময়দান জুড়ে । প্রতি বছরের মতো এবার ময়দানে চার পাশে অস্থায়ী মোবাইল টাওয়ার না বসানোয় মোবাইল নেটওয়ার্কে সমস্যা দেখা দিয়েছে। ময়দানে লাখ লাখ মুসল্লি মোবাইল নেটওয়ার্কের ভোগান্তিতে পড়েছেন।যে কারনে কোন সমস্যা হলে যোগাযো করতে সমস্যা হচ্ছে। এছাড়া গণপরিবহণ সংকট চরমে রয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বৃহস্পতিবার সকাল থেকে গণপরিবহণ সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েন ইজতেমার মুসল্লিসহ যাত্রী সাধারণ। অধিকাংশ মুসল্লিরা জানায় মহাসড়কে গণপরিবহণের চরম সংকট দেখা দিয়েছে। পাবলিক গাড়ি নেই বললেই চলে। যা দু-একটা চলে তাও গেট বন্ধ করে রাখে। মহাখালী থেকে টঙ্গী আসতে আমার প্রায় ৪/৫ ঘণ্টা সময় লেগে যাচ্ছে।এদিকে ইজতেমা চলাকালীন গাজীপুরের তিন সড়কে যান চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত নেয় ট্রাফিক পুলি।সিদ্ধান্ত অনুযায়ী, এসব সড়ক হয়ে কোনো পণ্যবাহী গাড়ি ঢাকায় ঢুকতে পারছে না। পাশাপাশি সীমিত আকারে চলছে যাত্রীবাহী বাস।বৃহস্পতিবার মধ্যরাত থেকে গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের এই সিদ্ধান্ত কার্যকর হয়। বিধিনিষেধ চলবে শুক্রবার বেলা তিনটা পর্যন্ত । তবে ইজতেমার মুসল্লি বহনকারী যান বা ব্যক্তিগত গাড়ি চলাচলে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা। সড়ক তিনটি হলো ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে রাজধানীর আবদুল্লাহপুর পর্যন্ত, টঙ্গী ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মিরের বাজার থেকে টঙ্গীর স্টেশন রোড পর্যন্ত এবং রাজধানী ঢাকার কামারপাড়া থেকে টঙ্গীর স্টেশন রোড পর্যন্ত।গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের উপকমিশনার মো. আলমগীর হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল থেকে টঙ্গীর আশপাশ এলাকায় প্রচুর মুসল্লি বেড়ে যায়। তাঁদের কেউ কেউ ইজতেমা মাঠে জায়গা না পেয়ে রাস্তায় অবস্থান করছেন। সারাক্ষণ সড়কে চলাচল করছেন। শুক্রবার জুমার নামাজের দিন। এদিন আরও বেশি লোকসমাগম হবে। তাই তাঁদের সুবিধার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তিনি আরও বলেন, কিছু যাত্রীবাহী বাস সীমিত আকারে চলতে দেওয়া হবে। অর্থাৎ যেগুলো না চললে নয়। কিন্তু রাত থেকে এসব সড়কে সব পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে। এসব গাড়ি বিভিন্ন পথে ডাইভারশন করে (ঘুরিয়ে) ঢাকায় পাঠানো হবে। তবে ব্যক্তিগত গাড়ি বা ইজতেমায় আসা মুসল্লিদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।ইজতেমায় আসা দুই মুসল্লি বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন। এরা হলেন-সিলেটের জৈন্তাপুর থানার হরিপুরের হেমুবটে পাড়া গ্রামের ফজলুল হকের ছেলে নুরুল হক (৬৩) ও গাজীপুর মহানগরীর ভিরুলিয়া এলাকার আবু তৈয়ব ওরফে আবু তালেব (৯০)।ময়দানের লাশের জিম্মাদার মাওলানা মহাম্মদ শাকের জানিয়েছেন, ৬২ নম্বর খিত্তায় অবস্থানকালে নুরুল হক জানান, শ্বাসকষ্টজনিত রোগে ও তৈয়ব আলী বার্ধক্যজনিত কারণে মারা যান। ময়দানে জানাজা শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী আব্দুন নূর জানান, দেশ-বিদেশের লাখো মুসলিম জনতার পদচারণায় মুখরিত হয়ে উঠেছে টঙ্গীর তুরাগ নদের তীর। ইতোমধ্যে পুরো ময়দান পূর্ণ হয়ে গেছে। জিকির-আসকারে সময় পার করছেন মুসুল্লিরা। চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি দিল্লির নিজামুদ্দিন মারকাযের অনুসারী (ওয়াসিফুল ইসলামপন্থি) মুসল্লিরা বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্বে অংশ নেবেন। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে। ২০২০ সালে ৫৫তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার পর করোনা-১৯ মহামারির কারণে গত দুই বছর ২০২১ ও ২০২২ সালে ইজতেমা অনুষ্ঠিত হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।